শুক্রবার ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ৯:২৮
শিরোনামঃ
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মুহাম্মদ ইউনুস কে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর ফোন।। বি এন পি চেয়ারপারসন খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ ভিভিআইপি সুবিধা পাবেন না: রিজওয়ানা চৌহালীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত  সাংবাদিক সৈকতের পিতার মৃত্যুতে -নগর সংবাদ পরিবারের শোক। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে-প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার ইঙ্গিত-বিএনপির শীর্ষ নেতাদের কণ্ঠে। নোয়াখালীতে আনসার ভিডিপি ব্যাংকের কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেপ্তার ছোট- খাটো ঘটনা ঘটলে থানায় যেতে হবেনা,গ্রাম আদালতে সমাধান সম্ভব- ডিসি মোঃ রায়হান কবির এলপি গ্যাসের দাম বাড়লো সন্ধ্যা থেকেই কার্যকর হবে। বার্ষিক পরীক্ষা নিলেন অভিভাবকরা-শিক্ষকরা কর্মবিরতিতে।

কনফেকশনারীতে সদাই বাকিতে না দেওয়ার সন্ত্রাসী হামলায় পিতাপুত্রসহ একই পরিবারের ৪ জন রক্তাক্ত জখম

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২৯, ২০২১, ১:২২ পূর্বাহ্ণ
  • ৩৭৩ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।কনফেকশনারীতে সদাই  বাকিতে  না দেওয়ার সন্ত্রাসী হামলায় পিতাপুত্রসহ একই পরিবারের ৪ জন রক্তাক্ত জখম

বন্দরে বাকীতে সদাই না দেওয়ার জের ধরে সন্ত্রাসী হামলায় পিতাপুত্রসহ একই পরিবারের ৪ জন রক্তাক্ত জখম হয়েছে। সন্ত্রাসী হামলায় আহতরা হলো আক্তার হোসেন (৫৮) ও তার স্ত্রী মিলি বেগম (৪৫) ছোট ছেলে দোকানী শুভ (২৩) বড় ছেলে আরিফ (২৮)। স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে বন্দর ও নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।

 

বুধবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় বন্দর থানার ২৩ নং ওয়ার্ডস্থ স্বল্পের চক এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত আরিফ হোসেন প্রাথমিক চিকিৎসা গ্রহন করে ঘটনার ওই দিন দুপুরে মহিলাসহ ৫ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অভিযোগের বাদী আহত আরিফ জানায়, আমার ছোট ভাই শুভ বন্দর স্বল্পের চক এলাকায় দীর্ঘ দিন ধরে কনফেকশনারী ব্যবসা করে আসছে। এ সুবাদে একই এলাকার মোহাম্মদ হোসেন মিয়ার ছেলে বাবু মিয়া আমার ছোট ভাই শুভ কনফেকশনারীতে বাকিতে সদাই নিয়ে টাকা না দিয়ে আমার ভাইকে টাকা দেই দিচ্ছি বলে বিভিন্ন ভাবে তালবাহানা করে।

এর ধারাবাহিকতায় বুধবার বেলা সাড়ে ১১টায় দেনাদার বাবু মিয়া আমার ছোট ভাইয়ের কনফেকশনারীতে এসে আবারও বাকিতে সদাই নেওয়ার চেষ্টা করে। ওই সময় আমার ভাই বাকিতে সদাই দিবে না বরে জানালে ওই সময় সন্ত্রাসী বাবু ও তার ভাই ইমরান ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে আমার ভাইয়ের বাম হাতের একটি রগ কেটে দেয়।

আমার ভাইয়ের চিৎকারের শব্দ পেয়ে আমিসহ আমার পিতামাতা দ্রুত ঘটনাস্থলে আসলে ওই সময় প্রতিপক্ষ জুম্মান ও তার স্ত্রী আখিঁ ও ইমরানের স্ত্রী অন্তরা বেগম আমাকে ও আমার পিতামাতাকে বেদম ভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করে ক্যাশ বাক্স থেকে নগদ ৭ হাজার টাকা ছিনিয়ে নেয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell