শনিবার ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:১২
শিরোনামঃ
শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়

কম্বলের ভেতরে আইস, ইয়াবা ও অস্ত্র উদ্ধার দুইজনকে আটক

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ১৭, ২০২১, ৭:০৪ অপরাহ্ণ
  • ২৩১ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে এক কেজি ৩৬ গ্রাম ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ আইস, ২০ হাজার ইয়াবা ও একটি বিদেশি পিস্তলসহ দুইজনকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া চেকপোস্ট সংলগ্ন নাফনদী থেকে এগুলো উদ্ধার করা হয়।

আটকরা হলেন-একই ইউপির মোচনী এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ (৪০) ও মিয়ানমারের মংডু থানার শিয়া কনদং এলাকার মৃত লাল মিয়ার ছেলে বদি আলম (৩০)।

শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানায় বিজিবি।

২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, গোপন সংবাদ ছিল মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান দমদমিয়া এলাকার পার্শ্ববর্তী নাফনদী দিয়ে পাচার হবে। এ তথ্যের ভিত্তিতে দুইটি বিশেষ টহলদল নাফনদীতে অবস্থান নেয়। এসময় হস্তচালিত একটি কাঠের নৌকা জালিয়ার দ্বীপের কাছাকাছি পৌঁছালে বিজিবির টহলদল নৌকাটিকে চ্যালেঞ্জ করে।

নৌকার আরোহীরা বিজিবির চ্যালেঞ্জকে উপেক্ষা করে নৌকা ঘুরিয়ে মিয়ানমার সীমান্তের দিকে যেতে থাকলে নৌকাটিকে লক্ষ্য করে গুলি ছোড়ে বিজিবি। পরে বিজিবির টহলদল স্পিডবোট নিয়ে ঘেরাও করে দুই আরোহীসহ নৌকাটি আটক করতে সক্ষম হয়। তাদের একজন তালিকাভুক্ত বাংলাদেশি মানব পাচারকারী এবং অপরজন মিয়ানমার নাগরিক। পরে নৌকাটি তল্লাশি করে একটি কম্বলের ভেতরে আইস, ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়।

আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে টেকনাফ মডেল থানায় হস্তাস্তর করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell