রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:১২
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

করোনা ভ্যাক্সিন নামে স্যালাইন পুষের অভিযোগ।

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১৪, ২০২১, ৭:৩৪ অপরাহ্ণ
  • ২৭৩ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।বাংলাদেশে কিছুদিন আগে একটি টিকাকেন্দ্রে টিকা না দিয়ে শরীরে শুধু সূঁচ ঢুকিয়ে ইনজেকশন ফেলে দেয়ার ঘটনা ঘটেছে। পাশের দেশ ভারতের একটি এলাকায় টিকার নাম করে শুধু পানি দেয়ার অভিযোগ উঠেছে, যার ভুক্তভোগী ছিলেন খোদ তৃণমূল সংসদ সদস্য ও টালিউড তারকা মিমি চক্রবর্তী। এমনকি চীনেও ভুয়া করোনা টিকা দেয়ার খবর শোনা গেছে। এবার অনেকটা একই ঘটনা ঘটল জার্মানিতেও। সেখানে করোনা টিকার বদলে ইনজেকশনে স্যালাইনের পানি ঢুকিয়ে পুশ করেছেন এক নার্স। জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের খবর, সম্প্রতি উত্তর জার্মানির লোয়ার স্যাক্সনির একটি শহরে ঘটেছে এই ঘটনা। এতে গত ৫ মার্চ থেকে ২০ এপ্রিলের মধ্যে টিকা নেয়া ৮ হাজার ৫৫৭ জন প্রভাবিত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। জানা যায়, গত এপ্রিলে করোনা টিকার বদলে স্যালাইন পানি দিয়েছিলেন ওই নার্স। তার আইনজীবীর দাবি, এমন ঘটনা মাত্র একরোকবারই ঘটেছিল। দুর্ঘটনাক্রমে টিকার একটি শিশি ভেঙে ফেলেছিলেন নার্স। এতে খুবই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন তিনি। তখন ভয় পেয়ে ও চাকরি বাঁচাতে স্যালাইন পানির টিকা দিয়ে দেন। আইনজীবীর দাবি, টিকার মধ্যেই স্যালাইন পানি যোগ করে দিয়েছিলেন নার্স। ফলে টিকা যে মোটেও দেয়া হয়নি, তা নয়। তবে তদন্তকারীরা জানিয়েছেন, কমপক্ষে ছয়বার করোনা টিকার নামে স্যালাইন দেয়ার কথা স্বীকার করেছেন অভিযুক্ত নার্স। কিন্তু এ দাবি তারা মানছেন না। তদন্তকারীরা ধারণা, আরও অনেককেই স্যালাইনের টিকা দেয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরাও বলছেন, ওই নার্স আরও অনেককে স্যালাইন দিয়েছেন বলে মনে হচ্ছে তাদের। এ ঘটনায় অভিযুক্তকে ইতোমধ্যে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তিনি কেন এই কাজ করলেন তা পরিষ্কার নয়। তবে কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে করোনা টিকা নিয়ে নিজের সংশয়ের কথা জানিয়েছিলেন ওই নার্স। জার্মান স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, স্যালাইন দেয়ায় এমনিতে শরীরের কোনো ক্ষতি হবে না। কিন্তু করোনারোধী টিকা যে অ্যান্টিবডি তৈরির জন্য দেয়া হয়, সেটি তৈরি হবে না। আর ওই সময় মূলত বয়স্করা টিকা পেয়েছেন। ফলে তারা সংক্রমণের ঝুঁকিতে থাকবেন। কর্মকর্তারা অবশ্য জানিয়েছেন, নার্সের এই কাণ্ডের পর এলাকায় করোনার প্রকোপ বাড়তে দেখা যায়নি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell