শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:২০
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ১৩, ২০২২, ৮:০৮ অপরাহ্ণ
  • ২০৪ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।নীলফামারীর উত্তরা ইপিজেডে কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৭টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের ইপিজেড সংলগ্ন কাজীরহাট বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের বড়দহ গ্রামের হোরেন রায়ের ছেলে স্বপন কুমার (৩০) ও তার স্ত্রী সুমী রানী (২৫)। তারা দুজনেই উত্তরা ইপিজেডের সনিক কোম্পানিতে কাজ করতেন।

 

স্থানীয়রা জানিয়েছেন, রোববার সকালে স্বপন, তার স্ত্রী সুমি ও অপর এক শ্রমিক সতিশ চন্দ্র কাজে যাওয়ার জন্য মোটরসাইকেলে রওনা হন। কাজীরহাট এলাকায় আসা মাত্র বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাদের ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে তারা ছিটকে পড়েন। এ সময় স্বামী-স্ত্রী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন সতিশ রায়। তাকে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। উত্তরা ইপিজেডের ফায়ার সার্ভিস কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা স্বামী-স্ত্রী। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহমুদ উন নবী বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় ট্রাক ও ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে বলেও তিনি জানিয়েছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell