সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:৫২
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

কলকাতার রাজপথ থেকে পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রামে শারদ উৎসবে দুঃস্থদের মুখে হাসি ফোটাতে উদ্যোগী “শারদীয়া”

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ৫, ২০২৪, ২:১৩ পূর্বাহ্ণ
  • ১৬৭ ০৯ বার দেখা হয়েছে

কলকাতার রাজপথ থেকে পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রামে শারদ উৎসবে দুঃস্থদের মুখে হাসি ফোটাতে উদ্যোগী “শারদীয়া”

 বিগত দশ বছরের বেশি সময় ধরে প্রতি দুর্গাপুজোতে সমাজের কিছু অবহেলিত শিশু, দুঃস্থ মানুষ ও বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাতে ‘শারদীয়া’ নিজেদের সাধ্যমতো নতুন পোষাক তুলে দিয়েছে তাদের হাতে ।

এই বছর প্রচেষ্টার দ্বাদশতম বর্ষে ১২০০ জনের বেশি অবহেলিত মানুষের হাতে নতুন পোষাক তুলে দেওয়া, তাদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে আশাবাদী ‘শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট’ । গত ১৫ই আগস্ট থেকে শুরু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তারা পৌঁছে গেছে এবং ইতিমধ্যেই প্রায় ১০০০ এর কাছাকাছি মানুষের হাতে তুলে দিয়েছে পুজোর নতুন জামা কাপড় ।

পুরুলিয়ার প্রত্যন্ত আদিবাসী গ্রাম থেকে মেদনীপুরের অনাথ আশ্রম বা কলকাতার রাজপথের পাশের ফুটপাতে বসবাসকারী মানুষজন অনেকেই তাদের এই তালিকার অন্তর্ভুক্ত । দুর্গাপুজোর ষষ্ঠীর দিন অব্দি তাদের এই পুজোর উপহার প্রদানের কাজ চলবে। শুধুমাত্র পুজোর আগে নতুন জামা কাপড় দেওয়া না,

পুজোর দিনগুলিতে সমাজের বিভিন্ন অবহেলিত মানুষের মুখে খাবার তুলে দিতেও উদ্যোগী হয়েছে “শারদীয়া” । আর শারদীয়ার এই কর্মসূচির তারা নাম দিয়েছে শারদীয়া’র আনন্দধারা । কোনরকম বিদেশি বা বহুজাতিক সংস্থার বিনিয়োগ ছাড়া সম্পূর্ণভাবে নিজেদের প্রচেষ্টায় তারা এই কর্মকাণ্ডের অর্থভার বহন করে চলেছে ।

যার হাত ধরে দীর্ঘ ১৩ বছর আগে শারদীয়া পথ চলা শুরু করেছিল সেই সৌমন কুমার সাহা জানালেন “স্বার্থহীন সামাজিকতার এই দায়বদ্ধতাকে বয়ে নিয়ে যেতে আমরা সকলেই বদ্ধপরিকর । তাই পূজোর খরচ একটু বাঁচিয়ে যদি এইসব অবহেলিত মানুষগুলোর মুখে একটু হাসি ফোটাতে পারি তাহলে সেটাই আমাদের চরম প্রাপ্তি, এবং আমরা বিশ্বাস করি শুধুমাত্র একটা জামা কাপড় দিয়ে বা একবেলা কাউকে খাইয়ে এই সমস্যার কোন সমাধান হবে না । তাই দীর্ঘ কিছু বছর ধরে আমরা বিদ্যারত্ন স্কলারশিপ নামে একটি প্রকল্প চালু করে ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষায় সাহায্য করছি যাতে তারা ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের পরিবারের পাশে দাঁড়াতে পারি

 

এবং সর্বোপরি এই সামাজিক দায়বদ্ধতাকে বহন করে নিয়ে যেতে পারে।” শুধুমাত্র দুর্গাপুজোতেই না সারা বছরই বিভিন্ন রকমের সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত থাকে এই শারদীয়া চারিটেবল ট্রাস্ট এবং তারা বর্তমানে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ২৫ টির বেশি বৃদ্ধাশ্রম অনাথ আশ্রম সাথে সরাসরি ভাবে যুক্ত ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell