সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:০৫
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

কলকাতায় ‘আজীবন সম্মাননা’য় ভূষিত আলমগীর-রুনা লায়লা

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ১৫, ২০২২, ৯:০১ অপরাহ্ণ
  • ৪৩৮ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।তারকা দম্পতি চিত্রনায়ক আলমগীর ও সংগীতশিল্পী রুনা লায়লা একসঙ্গে একই মঞ্চে ‘আজীবন সম্মাননা’য় ভূষিত হয়েছেন। গতকাল সন্ধ্যায় কলকাতার নজরুল মঞ্চে ‘টেলিসিনে অ্যাওয়ার্ড’-এর ১৯তম আসরে আলমগীর-রুনার হাতে আজীবন সম্মাননা তুলে দেওয়া হয়।

আলমগীর বলেন, ‘এর আগেও আমি কলকাতা থেকে উত্তমকুমার অ্যাওয়ার্ডসহ বেশ কিছু সম্মাননায় ভূষিত হয়েছি। সম্মাননাপ্রাপ্তিতে আমি খুব বেশি উচ্ছ্বসিত হই না বা সম্মাননাপ্রাপ্তির পর খুব বেশি ভালো লাগা প্রকাশ করতে পারি না। তবে অবশ্যই সম্মাননা পেলে ভালো লাগে। কলকাতায় আমাকে ও রুনাকে যারা আজীবন সম্মাননায় ভূষিত করেছেন, তাদের ধন্যবাদ।’

রুনা লায়লা বলেন, ‘এই সম্মাননা প্রদান অনুষ্ঠানটি আমি মনে করি, দুই বাংলার শিল্পীদের মেলবন্ধনের একটি অনুষ্ঠান। এর আগে চ্যানেল আই আয়োজিত একটি অনুষ্ঠানে একই মঞ্চে আমরা দুজন আজীবন সম্মাননায় ভূষিত হয়েছিলাম। যে অনুষ্ঠানে শ্রদ্ধেয় সন্ধ্যা মুখার্জিও উপস্থিত ছিলেন।’

আলমগীর ও রুনা লায়লা শুক্রবার কলকাতা পৌঁছান। গতকাল সন্ধ্যায় টেলিসিনে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেন তারা। একই অনুষ্ঠানে আলমগীর ও রুনা লায়লা ছাড়াও বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন চিত্রনায়ক আরিফিন শুভ, মীর সাব্বির, আজমেরী হক বাঁধন, ইয়ামিন হক ববি, সংগীতশিল্পী মমতাজ, কোনাল প্রমুখ।

কয়েক বছর ধরে কলকাতার পাশাপাশি বাংলাদেশি শিল্পীদেরও এ পুরস্কার দেওয়া হচ্ছে। এর আগে এই অ্যাওয়ার্ডের ১৮তম আসরে চিত্রনায়ক ফারুককে আজীবন সম্মাননা দেওয়া হয়। একই আয়োজনে বাংলাদেশ থেকে সংগীতশিল্পী এস আই টুটুল, আঁখি আলমগীর, চঞ্চল চৌধুরী, মমও বিভিন্ন বিভাগে পুরস্কার পেয়েছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell