বৃহস্পতিবার ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:১০
শিরোনামঃ
সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী

কলাগাছিয়ায় ২ বাড়িতে ডাকাতি,মালামাল লুট

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ২২, ২০২৫, ১০:২৪ অপরাহ্ণ
  • ২০৬ ০৯ বার দেখা হয়েছে

 

 

কলাগাছিয়ায় ২ বাড়িতে ডাকাতি,মালামাল লুট

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ২ বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে উপজেলার লালুর কান্দি ও কলাগাছিয়ায় এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন ২ জন।

 

জানা গেছে, রাত আড়াইটায় ১০-১৫ জনের মুখোশ পরিহিত ডাকাতদল হাইজাদী ইউনিয়নের রাইনাদী কলাগাছিয়া গ্রামে মানিকের বাড়িতে হানা দিয়ে মানিক ও তার স্ত্রীকে পিটিয়ে আহত করে ১ লাখ টাকা ও ৪ ভরি স্বণার্লংকারসহ অন্য মালামাল লুটে নেয়।

অন্যদিকে রাত দেড়টায় খাগকান্দা ইউনিয়নের লালুরকান্দী গ্রামের জয়নালের ঘরের টিনের বেড়া ভেঙে ১২-১৩ জন মুখোশ পরিহিত ডাকাত অস্ত্রের ভয় দেখিয়ে তাদের জিম্মি করে ১০ হাজার টাকা, ১টি মোবাইল  ফোন, গৃহিণীর গলায় থাকা রূপার চেইন ও বিদেশি টর্চলাইট ছিনিয়ে নেয়। পরে ডাকাতদল জায়নাল আবেদীনের ছেলে মিছির আলীর ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে হাত পা বেঁধে ৮ হাজার টাকা, ১ আনা ওজনের স্বর্ণের কানের দুল, ৮ আনা ওজনের রূপার জিনিস  লুটে নেয়।

পরে এলাকাবাসী খবর পেয়ে মসজিদের মাইকে ঘোষণা দিলে লোকজন জড়ো হয়। এ সময় ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডাকাত গ্রেপ্তার ও লুন্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell