সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:৫৯
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

কলেজছাত্রের ইট দিয়ে মাথা ফাটিয়েছে ‘কিশোর গ্যাং’ এর দুই সদস্য

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ২১, ২০২২, ৭:২৮ অপরাহ্ণ
  • ১৭৩ ০৯ বার দেখা হয়েছে

লক্ষ্মীপুরে শাকিল আহমেদ (১৯) নামে এক কলেজছাত্রের মাথা ফাটিয়েছে ‘কিশোর গ্যাং’ এর দুই সদস্য।

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের লামচরী এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শাকিলকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। শাকিল লামচরী গ্রামের ফল ব্যবসায়ী মো. মনির হোসেনের ছেলে। তিনি স্থানীয় দালাল বাজার ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে নাঈম ও আরাফ নামে দুই কিশোরকে আটক করেছে।

 

তাদের একজন নবম, অন্যজন দশম শ্রেণির ছাত্র। তারা পৌরসভার লামচরী গ্রামের বাসিন্দা।

হাসপাতালে চিকিৎসাধীন শাকিল জানান, তিনি বাড়ির পাশে দাঁড়িয়েছিলেন। হঠাৎ নাঈম, নাহিদ ও আরাফসহ ১০ থেকে ১২ জনের একদল কিশোর এসে তার ওপর হামলা করে। একপর্যায়ে তারা ইট দিয়ে আঘাত করে তার মাথা ফাটিয়ে দেয়।

তিনি বলেন, আমার সঙ্গে এলাকার কারো কোনো বিরোধ নেই। সকালে আমার এক বন্ধুর সঙ্গে কিশোর গ্যাংয়ের সদস্যদের মারামারি হয়। তখন আমি ছিলাম না। কিন্তু হামলাকারীরা ওই ঘটনার জের ধরে আমার ওপর হামলা চালিয়ে থাকতে পারে।

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. জহিরুল আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার জন্য দুইজনকে আটক করা হয়েছে। আহত শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell