শনিবার ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:৩৩
শিরোনামঃ
বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক

কারওয়ান বাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে কিশোর নিহত

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২১, ২০২১, ১০:১২ অপরাহ্ণ
  • ২৯৯ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে খালিদ মাহমুদ (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে।

নিহত খালিদ নীলফামারী সদর উপজেলা নয়ারহাট গ্রামের এনামুল হকের ছেলে।

রোববার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কারওয়ান বাজার মাছের আড়তের পাশের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

খালিদকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. বাবু জানান, সন্ধ্যার দিকে মাছের আড়তের পাশে রেললাইনে আহত অবস্থায় পরেছিল খালিদ। সেখান থেকে আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়।

খালিদের চাচাতো ভাই মিজানুর রহমান জানান, খালিদ তেজগাঁও এফডিসি গেটের পাশে মুরগির আড়তে কাজ করত। থাকত তেজগাঁও রেলস্টেশন এলাকার একটি বাসায়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, খালিদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell