শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:৩০
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

কালচার এন্ড লিটারেটি ফোরাম অফ বেঙ্গল এর উদ্যোগে, “বৈশাখে রবীন্দ্রনাথ” অনুষ্ঠিত

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ৪, ২০২৫, ২:১৫ পূর্বাহ্ণ
  • ১২৭ ০৯ বার দেখা হয়েছে

কালচার এন্ড লিটারেটি ফোরাম অফ বেঙ্গল এর উদ্যোগে, “বৈশাখে রবীন্দ্রনাথ” অনুষ্ঠিত হলো

“”সম্পা দাস,সম্পাদক, নগর টিভি, দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ ২৪ ডটকম “”কলকাতা বু্রো”

৩রা মে শনিবার, ঠিক সন্ধে ছটায়, শোভাবাজার রাজবাড়ি প্রাঙ্গণে, কালচার এন্ড লিটারেটি ফোরাম বেঙ্গল এর উদ্যোগে এবং নুপুর রায়ের পরিচালনায় ও সংবেদন ওয়েলফেয়ার অর্গানাইজেশন, বন্ধু অর্গানাইজেশন , টাইম টুডে বাংলার সহযোগিতায় অনুষ্ঠিত হলো.. বৈশাখে রবীন্দ্রনাথ

এরপর অতিথিদের স্মারক ও উত্তরীয় পরিয়ে সম্মানিত করেন। বৈশাখ মাস মানেই সবার কবিগুরু রবীন্দ্রনাথের কথা মনে পড়ে, এবং সকলের কন্ঠে ধ্বনিত হয় কবিগুরুর গান ও কবিতা, সারা মাস ধরে চলে মঞ্চে মঞ্চে বিভিন্ন অনুষ্ঠান। তাই আজ শোভাবাজার রাজবাড়িতে, কবিগুরুকে স্মরণ করেই,

একগুচ্ছ কবি ও শিল্পীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়, নাচে গানে কবিতায় ও আড্ডায়.. বৈশাখে রবীন্দ্রনাথ। নতুন ও পুরাতন শিল্পীদের কন্ঠে বেজে উঠে রবীন্দ্রনাথের গান ও কবিতা, শুধু তাই নয় প্রতিবন্ধী ভাই বোনদের নৃত্যের তালে তালে বেজে উঠে রবীন্দ্রনাথের গান,

ছোট ছোট শিশুদের কন্ঠে কবিতা পাঠ, সব মিলিয়ে মনোময় হয়ে উঠে শোভাবাজার রাজবাড়ী, তাহার সাথে শিল্পীদের হাতের তৈরী বিভিন্ন জিনিস সাজিয়ে বসে সংবেদন ওয়েলফেয়ার সোসাইটির ছাত্র-ছাত্রীরা। সংক্ষিপ্ত কথার মধ্য দিয়ে,কালচার এন্ড লিটারেটি ফোরাম অফ বেঙ্গল এর সভাপতি বলেন,

সারা বছর আমরা বিভিন্ন অনুষ্ঠান করে থাকি, নতুন নতুন শিল্পীরাও আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আমরাও চাই এইভাবে সংস্থাকে আরো বড় করে তুলুক,

এবং সবার সহযোগিতায় আমরা আগামী দিনে আরো বড় কিছু করতে পারি। আমরা বিভিন্ন জেলায় জেলায় অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন শিল্পীদের সুযোগ দেয়ার চেষ্টা করি,

কিন্তু আজ শোভাবাজার রাজবাড়িতে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যাকে স্মরণ করে এই অনুষ্ঠান, সেই কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে, আমাদের এই ..বৈশাখে রবীন্দ্রনাথের কর্মসূচী ও আয়োজন,

এইরকম একটি জায়গায় এই ধরনের অনুষ্ঠান করতে পেরে আমি গর্বিত, কালচার এন্ড লিটারেটি ফোরাম অফ বেঙ্গল সবাইকে নিয়ে চলার চেষ্টা করে , সবাইকে সুযোগ করে দেওয়ার চেষ্টা করে,

আমাদের প্ল্যাটফর্ম শেষ হওয়ার নয়, সবাই যোগ দিতে পারে এবং অংশগ্রহণ করতে পারে। এবং আমাদের পত্রিকায় সকল কবি সাহিত্যিক লেখাও পাঠাতে পারেন।

একই সাথে অনুষ্ঠানের পরিচালক নুপুর রায় বলেন, সবার সহযোগিতায় এইরকম একটি জায়গায় ও প্লাটফর্মে আমি অনুষ্ঠান করতে পেরে খুশি।

হবার সহযোগিতা ছাড়া এই ধরনের অনুষ্ঠান করা সম্ভব হতো না

“”সম্পা দাস,সম্পাদক, নগর টিভি, দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ ২৪ ডটকম “”কলকাতা বু্রো”

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell