শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:৪৪
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

কালিয়াকৈর একটি বাসা থেকে প্রকৌশলীর ঝুলন্ত লাশ উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ৪, ২০২৫, ৯:৩১ অপরাহ্ণ
  • ২৮৮ ০৯ বার দেখা হয়েছে

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ছোট লতিফপুর এলাকায় একটি বাসা থেকে এক প্রকৌশলীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৪ আগস্ট) সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

নিহত ওই প্রকৌশলী হলেন, গাজীপুর মহানগরের কাশিমপুর থানার এনায়েতপুর এলাকার হাবিবুরের ছেলে শাহজাহান মিয়া (৪৭)।  

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কালিয়াকৈরের ছোট লতিফপুর এলাকায় মশিউর রহমানের বাসায় পরিবারসহ ভাড়া থাকে শাহজাহান। তিনি স্থানীয় একটি কারখানায় প্রকৌশলী হিসেবে কাজ করতেন। রাতে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তারা ঘুমিয়ে পড়েন। ভোরে স্ত্রী ঘুম থেকে উঠে দেখেন তার স্বামী শাহজাহান বিছানায় নেই। এ সময় পাশের কক্ষে গিয়ে দেখেন সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো তার স্বামীর ঝুলন্ত লাশ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রকৌশলী শাহজাহানের ঝুলন্ত লাশ উদ্ধার করে।  

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জামিল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell