শনিবার ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:৫৫
শিরোনামঃ
বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক

কালিরবাজার এলাকায় দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত ৮ জন

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২১, ২০২১, ৭:১৭ অপরাহ্ণ
  • ২৬৯ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।নারায়ণগঞ্জ নগরীর কালিরবাজার এলাকায় দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতদেও মধ্যে সায়মন (২৫), প্রভু সাহা (৩৩), হালি মোল্লা (৩৭), আসলাম (৩৫), ইয়াদির (২৫), ইউনুস, কাদের (২৩) ও খালেদা (৩০) এর নাম জানা গেছে।

 

এছাড়াও গুরুতর অবস্থায় একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার নাম পরিচয় জানা যায়নি। বাকি আহতদের উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

আহত প্রভু সাহা বলেন, লিন্ডা অক্সিজেনের সামনে বিপরীতমুখী একটি দ্রুতগামী অটোরিকশা আমাদের অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে দুটি অটোরিকশা উল্টে যায়। এতে অটোরিকশাতে থাকা সবাই মারাত্মকভাবে আহত হই। আমাদের স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসেন। একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) জাহাঙ্গীর জানান, আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell