শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:১২
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

কা পুরুষের কাজ-বরগুনায় বউকে রাস্তায় ফেলে স্বামীর পালিয়ে যাওয়ার অভিযোগ

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ৭, ২০২৩, ২:০১ পূর্বাহ্ণ
  • ২০২ ০৯ বার দেখা হয়েছে

কা পুরুষের কাজ-বরগুনায় বউকে রাস্তায় ফেলে স্বামীর পালিয়ে যাওয়ার অভিযোগ

বরগুনায় এক নারীকে (২৯) রাস্তায় ফেলে রেখে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ভুক্তভোগী ওই নারীর স্বামীর নাম সালাম। তিনি বরগুনা সদর উপজেলার বাসিন্দা বলে জানান ওই নারী। ঘটনাটি ঘটেছে রোববার (৫ মার্চ) দুপুর ২টার দিকে। বর্তমানে ওই নারী তার স্বামীর সন্ধানে শহরের রাস্তায় রাস্তায় ঘুরছেন। তার বাড়ি যশোরের শার্শা উপজেলার বেনাপোল ডাকাতবাড়ি এলাকায়। ভুক্তভোগী নারীর ভাষ্যমতে, তিনি ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। পাঁচ বছর আগে সালামের সঙ্গে তার বিয়ে হয়। ওই সময় সালাম ঢাকায় রাজমিস্ত্রির কাজ করলেও বর্তমানে নাইট গার্ডের কাজ করেন। সালাম বরগুনায় এসে ঢাকা থেকে তাকে আসতে বলেন। পরে শনিবার (৪ মার্চ) লঞ্চে করে বরগুনায় আসেন ওই নারী। ঘাট থেকে সালামের সঙ্গে সালামের এক আত্মীয়ের বাসায় ওঠেন তারা। তবে বরগুনায় প্রথমবার আসায় ওই আত্মীয়ের নাম -ঠিকানা কিছুই বলতে পারছেন না তিনি। রোববার দুপুরের দিকে ওই নারীকে নিয়ে বরগুনা শহরে আসেন সালাম। এসময় মোবাইলের ব্যাটারি কেনার কথা বলে তার সঙ্গে থাকা মোবাইল ফোন ও নাকফুল নিয়ে উধাও হন তিনি। পরে মোবাইল ফোনে যোগাযোগ করা গেলেও এখন তা বন্ধ রয়েছে বলে জানান ওই নারী। বিষয়টি স্থানীয় ব্যবসায়ীরা জানতে পেরে বরগুনার হেউলিবুনিয়া এলাকার জনৈক জসিম উদ্দিনের বাড়িতে আশ্রয় দেন ওই নারীকে। এ বিষয়ে জসিম উদ্দিন বলেন, ‘তিনি স্বামীর নাম ছাড়া আর কিছুই বলতে পারছেন না। মানবিক কারণে এবং স্থানীয়দের কথায় তাকে আমার ঘরে আশ্রয় দিয়েছি। তবে সোমবার (৬ মার্চ) সকালে তিনি আবার স্বামীর খোঁজ পেতে বরগুনা শহরে আসেন। এখনো তার স্বামীর কোনো খোঁজ মেলেনি। যদি স্বামী তার কাছে ফিরে না আসেন তাহলে তিনি আবার ঢাকায় চলে যাবেন বলে জানিয়েছেন।’ এ বিষয়ে অভিযুক্ত সালামের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করলেও তাকে পাওয়া যায়নি। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহাম্মেদ বলেন, এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell