বৃহস্পতিবার ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:৫৬
শিরোনামঃ
সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী

কিংবদন্তি গাজী মাজহারুল আনোয়ারের ‘অল্প কথার গল্প গান’বই কলকাতায় প্রকাশ

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ৯, ২০২২, ৮:১২ অপরাহ্ণ
  • ৩১৬ ০৯ বার দেখা হয়েছে

কিংবদন্তি গাজী মাজহারুল আনোয়ারের ‘অল্প কথার গল্প গান’বই কলকাতায় প্রকাশ

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বইটির মোড়ক উন্মোচন করা হয়।

এ সময় বইটির প্রকাশক ও ভাষাচিত্র’র কর্ণধার মনিরুল ইসলাম সোহেল ছাড়াও গীতিকবির স্ত্রী জোহরা গাজী,  ছেলে সরফরাজ আনোয়ার উপল, মেয়ে দিঠি আনোয়ার এবং কণ্ঠশিল্পী মোমিন বিশ্বাস উপস্থিত ছিলেন।

 

বিষয়টি সামাজিকমাধ্যমে নিশ্চিত করেছেন গাজী মাজহারুল আনোয়ারের ছেলে উপল। তিনি একটি স্ট্যাটাসে লেখেন,  আলহামদুলিল্লাহ! আজ ৮ ডিসেম্বর ‘কলকাতা বই মেলায়’ (কলেজ স্কয়ার / কলেজ স্ট্রিট, কলকাতা) আমার বাবা গাজী মাজহারুল আনোয়ারের ‘অল্প কথার গল্প গান’ বইয়ের দ্বিতীয় এবং তৃতীয় খন্ড প্রকাশিত হয়েছে।

তিনি আরো লেখেন, আমার বাবা বলেছিলেন- এই বইটি ধারাবাহিকভাবে প্রকাশ হতে থাকবে! সে অনুযায়ী বাবা ইতিমধ্যে পুরো বইয়ের যাবতীয় খন্ডের প্রস্তুতি সম্পন্ন করে গেছেন! তারই ধারাবাহিকতায় এবার বইটির দ্বিতীয় ও তৃতীয় খন্ড প্রকাশিত হয়েছে। আমার বাবা তার জীবদ্দশাতেই এই দুটি খন্ডের যাবতীয় কাজ শেষ করে গেছেন! অবশেষে একসঙ্গে দ্বিতীয় ও তৃতীয় খন্ড দুটি প্রকাশিত হয়েছে।

‘অল্প কথার গল্প গান’ বইয়ে গাজী মাজহারুল আনোয়ারের বিখ্যাত সমস্ত গানের নেপথ্যের গল্প বিস্তারিত তথ্যসহ উঠে এসেছে! বইটির প্রথম খন্ড ২০২১ সালের ২২ ফেব্রুয়ারি গাজী মাজহারুল আনোয়ারের জন্মদিনে প্রকাশিত হয়েছিল!

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell