শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:২৩
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

কিশোরগঞ্জে মোরশেদুল হত্যার ৯দিনেও কোন ক্লু পায়নি পুলিশ

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ৫, ২০২৩, ১:২৩ পূর্বাহ্ণ
  • ১৭৮ ০৯ বার দেখা হয়েছে

 

কিশোরগঞ্জে মোরশেদুল হত্যার ৯দিনেও কোন ক্লু পায়নি পুলিশ

 

মোঃ মাসুদ রানা স্টাফ রিপোর্টার :

নীলফামারীর কিশোরগঞ্জে বালু চাপা দেওয়া অজ্ঞাত পরিচয় লাশের পরিচয় পাওয়া গেছে।পরিচয় পাওয়া নিহত যুবক মোরশেদুল বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি বাসো পাড়া গ্রামের একরামুল হকের একমাত্র ছেলে।মোরশেদুল নিখোঁজ হওয়ার চারদিন পর নদীর তীর থেকে বালু চাপা দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা করে।মামলার ৯দিনেও এই নৃশংস হত্যাকান্ডের এখনো কোন ক্লু পায়নি পুলিশ।জানা গেছে,মোরশেদুল পেশায় একজন বাস শ্রমিক ছিল।এজন্য তিনি বাড়ীর বাইরে বেশি ভাগ সময় অবস্থান করতেন।যখন বাড়ীতে আসতেন তখন জুয়ার আড্ডায় মেতে থাকতেন।গত ২৪ আগষ্ট মোরশেদুলের মোবাইল ফোনে একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে।ওই ফোন পেয়ে তিনি রাত ৯টার দিকে বাড়ী থেকে বের হয়ে যায়।সেই থেকে আর বাড়ীতে ফেরেনি।ছেলের খোঁজ না পাওয়ায় তার বাবা একরামুল হক ২৬ আগষ্ট থানায় একটি নিখোঁজ ডাইরি করে। ২৭ আগষ্ট দুপুরে উত্তর দুরাকুটি গ্রামের কারবালার ডাঙ্গার পূর্ব পাশে কে বা কাহারা নৃশংসভাবে হত্যা করে ধাইজান নদী খননের স্তুুবকৃত বালুর নিচে চাপা দিয়ে রাখে।শিয়াল বালু খুঁড়ে তার লাশ বের করে।এসময় স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।পরে পুলিশ সেখান থেকে তার লাশ উদ্ধার করে।প্রাথমিক অবস্থায় বিকৃত লাশের পরিচয় না পাওয়ায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে।এঘটনায় দু’জন ব্যাক্তিকে থানায় এনে পুলিশ জিজ্ঞাসা বাদ করে।কিন্তু মামলা দায়েরের ৯ দিনেও পুলিশ কোন ক্লু বের করতে না পাড়ায় মোরশেদুলের বাবা-মা সহ আত্মীয় স্বজনরা নিরাশ হয়ে পড়েছে।নিহতের মা মোরশেদা বেগম জানায় পুলিশের তৎপরতা লক্ষনীয় হলেও ঘাতকদের চিহিৃত করার বিষয়ে কোন প্রকার আশার আলো দেখতে পাচ্ছিনা।ফলে আমার ছেলে হত্যার বিচার নিয়ে শংকিত রয়েছি।কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায়ের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মোরশেদুলের খুনের তদন্ত অব্যহত রয়েছে।খুনের মোটিভ উদ্ধারসহ কিছু দিনের মধ্য আসামীদের ধরতে পারবো বলে আশা করছি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell