সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:২৬
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

কিশোরীকে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে মা ও ভাইকে কারাদণ্ড

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ৩০, ২০২২, ৭:৪০ অপরাহ্ণ
  • ২০৫ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।রাতের আঁধারে এক কিশোরীকে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে তার মা ও বড় ভাইকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩০ জুলাই) বেলা ১১টার দিকে দিনাজপুরের হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরে আলম এই কারাদণ্ডের আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের বৈগ্রাম এলাকার মাসুদ রানার স্ত্রী (কনের মা) জোসনা বেগম এবং ছেলে সোহাগ হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শক্রবার রাতে উপজেলার বৈগ্রাম এলাকায় এক কিশোরীর (১৬) বিয়ে দেন মা ও বড় ভাই। পরে খবর পেয়ে শনিবার সকালে সেখানে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় বাল্যবিয়ের আয়োজন করায় কনের মা ও ভাইয়ের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

জানতে চাইলে বিষয়টি নিশ্চিত করে ইউএনও নূরে আলম বলেন, বাল্যবিয়ের খবরে সেখানে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মা ও ছেলেকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। বাল্যবিয়ের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell