শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:১৪
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

কুড়িগ্রামে ৩ হাজার ১০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ১০, ২০২৪, ৯:১১ অপরাহ্ণ
  • ১৬৬ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

কুড়িগ্রামে ৩ হাজার ১০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ৩ হাজার ১০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের রতনপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, রৌমারী সদর ইউনিয়নের খাটিয়ামারী এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে ফকির ওরফে জাহের আলী ফকির (৪০) ও একই ইউনিয়নের রতনপুর এলাকার আব্দুল সালামের ছেলে রফিকুল ইসলাম ওরফে সাগর (৩৮)।

রৌমারী থানার ওসি (তদন্ত) মুশাহেদ খান জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের রতনপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় নিজাম উদ্দিন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীর বসতবাড়ি থেকে ৩ হাজার ১০৫ পিস ইয়াবাসহ জাহের আলী ফকির ও রফিকুল ইসলামকে আটক করা হয়। উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আরেক মাদক ব্যবসায়ী নিজাম উদ্দিন।

তিনি আরও জানান, ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শুক্রবার সকালে তাদেরকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হবে

আসামি জাহের আলী ফকিরের বিরুদ্ধে সাতটি, রফিকুল ইসলামের বিরুদ্ধে ছয়টি মামলা এবং পলাতক নিজামের বিরুদ্ধে একটি মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell