সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:২৯
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

কুমিল্লায় অস্ত্র হাতে ভাইরাল হওয়া যুবলীগ নেতা গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১৮, ২০২২, ৮:৪১ অপরাহ্ণ
  • ২৪৫ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।কুমিল্লায় অস্ত্র হাতে ভাইরাল হওয়া যুবলীগ নেতা মোস্তফা মনিরুজ্জামান জুয়েলকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৮ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। কুমিল্লা কোর্ট থানার ইন্সপেক্টর মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যুবলীগ নেতা মনিরুজ্জামান জুয়েলকে চেক জালিয়াতির তিনটি মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার দুপুরে আদালতে হাজির করে চৌদ্দগ্রাম থানা পুলিশ। পরে কুমিল্লা যুগ্ম দায়রা জজ-৩ আদালতের বিচারক সমরেশ শীল তিনটি চেক জালিয়াতি মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

১৪ জুলাই চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ নেতা শাহ জালাল মজুমদারের ওপর হামলা করেন মনিরুজ্জামান জুয়েলসহ কয়েকজন। এরপর যুবলীগ নেতা মনিরুজ্জামান জুয়েলের

অস্ত্রসহ দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ভাইরাল ওই ছবিগুলো নিয়ে জেলাজুড়ে শুরু হয় তীব্র সমালোচনা। ১৫ জুলাই জুয়েলের স্ত্রী ফারজানা হক থানায় হাজির হয়ে ৮৬ রাউন্ড গুলিসহ অস্ত্রটি জমা দেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell