সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:২৬
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

কুমিল্লায় একমাত্র সন্তানের ছুরিকাঘাতে দুনিয়া ছাড়তে হলো বাবার

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১২, ২০২২, ৯:১৬ অপরাহ্ণ
  • ১৯০ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।কুমিল্লার বরুড়া উপজেলায় পারিবারিক কলহের জেরে একমাত্র ছেলের ছুরিকাঘাতে আহত বাবার মৃত্যু হয়েছে।

ঘটনার চারদিন পর বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত ব্যক্তির নাম জুলহাস মোল্লা। তিনি উপজেলার চিতড্ডা ইউনিয়নের মুড়িয়ারা গ্রামের মোল্লা বাড়ির বাসিন্দা।

জানা গেছে, গত রোববার (৭ আগস্ট) জুলহাস মোল্লা ও তার স্ত্রী রুপা আক্তারের মধ্যে ঝগড়া বাধে। এসময়ে তাদের  ছেলে লিমন মোল্লা বাবার পিঠে ছুরি দিয়ে আঘাত করেন। এ অবস্থায় জুলহাসকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন নাফিস ইমতিয়াজ উদ্দিন আহমেদ বলেন, ৭ তারিখে এ রোগীকে আনা হয়েছিল। যে ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল, তাতে ময়লা থাকায় জুলহাসের পিঠের কাটা স্থানে ইনফেকশন হয়। এতে তার মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, আমরা ঘটনাটি শুনেছি। গতকাল রাতে জুলহাস মারা গেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell