সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:০০
শিরোনামঃ
পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি

কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ সমর্থক দুই ভাইকে -বিএনপি সমর্থকেরা কুপিয়ে হত্যা করে

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ৩১, ২০২৪, ১২:৪১ পূর্বাহ্ণ
  • ১৯৪ ০৯ বার দেখা হয়েছে

 

কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ সমর্থক দুই ভাইকে -বিএনপি সমর্থকেরা কুপিয়ে হত্যা করে

কুষ্টিয়া প্রতিনিধি।।

কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ সমর্থক  ২ ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আহত হয়েছেন আরও  ৫ জন।

বুধবার (৩০ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া বাজারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন হামিদুল ইসলাম (৪৮) ও তার ছোট ভাই নজরুল ইসলাম (৪৫)। তারা ছাতারপাড়া এলাকার বেগুনবাড়িয়া গ্রামের রমজান আলীর ছেলে ও আওয়ামী লীগের সমর্থক।

স্থানীয়রা জানান, ছাতারপাড়া এলাকার বেগুনবাড়িয়া গ্রামের আওয়ামী লীগ সমর্থক গাইন বংশ ও বিএনপি সমর্থক পিয়াদা বংশের মধ্যে দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার বিকেলে বাজারের একটি দোকানে চা পান করছিলেন ৮-১০ জন। এসময় পেছন থেকে পিয়াদা বংশের প্রধান গাদির নেতৃত্বে ইন্তা মলিথা ও সুমন পিয়াদাসহ ১০-১২ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে গাইন বংশের দুই ভাই হামিদুল ইসলাম ও নজরুল ইসলামসহ কয়েক জনের ওপর হামলা চালান। ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে জখম করা হয়। আহত হন আরও পাঁচজন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক হামিদুল ইসলাম ও নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আওয়াল কবীর জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিক্ষরা দুজনককে কুপিয়ে হত্যা করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell