শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:০৯
শিরোনামঃ
সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ৩০, ২০২৪, ১:৪০ পূর্বাহ্ণ
  • ২৮১ ০৯ বার দেখা হয়েছে

 

কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

হৃদয় রায়হান কুষ্টিয়া প্রতিনিধি।।

কুষ্টিয়া জেলার মিরপুরে রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আব্দুল আজিজ (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ভারল রেল ব্রিজে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল আজিজ পোড়াদহ ইউনিয়নের বেলগাছি এলাকার মৃত আতর মন্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল ৮:৩০ মিনিটের দিকে রেললাইন পার হবার সময় ট্রেনের নিচে পড়ে ওই ব্যক্তির মারা যায়। প্রাথমিকভাবে ওই ব্যক্তিকে কেউ চিহ্নিত করতে পারেনি। পরে স্থানীয়রা পোড়াদহ রেলওয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। এ ব্যাপারে নিহতের ভাতিজা মুস্তাকিম বলেন, আমার চাচার মাথায় সমস্যা ছিল। শনিবার (২৮ সেপ্টেম্বর) বাড়ি থেকে রাগারাগি করে বের হলে তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে আজ সকাল ৯ঃ০০ টায় ফেসবুক পোস্টের মাধ্যমে আমরা পোড়াদহ জিআরপি থানায় এসে আমার চাচার লাশ দেখতে পাই। ঘটনার সত্যতা নিশ্চিত করে পোড়াদহ রেলওয়ে থানার ওসি হারুনুর রশিদ বলেন, সাগরদাঁড়ি এক্সপ্রেস কাটা পড়ে বয়স্ক ব্যক্তিটির মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell