সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৩১
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

কুষ্টিয়া কুমারখালিতে শিক্ষিকার প্রেমে ব্যর্থ হয়ে প্রমিকা ছাত্রের আত্মহত্যা

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ১৭, ২০২৩, ১০:২২ অপরাহ্ণ
  • ২০৩ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

কুষ্টিয়া কুমারখালিতে শিক্ষিকার প্রেমে ব্যর্থ হয়ে প্রমিকা ছাত্রের আত্মহত্যা

কুষ্টিয়া প্রতিনিধি।। শিক্ষিকার প্রেমে ব্যর্থ হয়ে ছাত্রের আত্মহত্যার অভিযোগ কুষ্টিয়ার কুমারখালীতে ভাড়া বাড়ি থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় পৌরসভার সেরকান্দি এলাকা থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। তবে স্বজনদের অভিযোগ, শিক্ষিকার সঙ্গে প্রেমে ব্যর্থ হয়ে ওই ছাত্র আত্মহত্যা করেছে। আত্মহননের পথ বেছে নেওয়া ছাত্রের নাম সাগর চন্দ্র বিশ্বাস (২২)।

 

তিনি সদকী ইউনিয়নের দড়িমালিয়াট গ্রামের মনোরঞ্জন বিশ্বাসের ছেলে ও কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের চতুর্থ সেমিস্টারের ছাত্র। ওই শিক্ষার্থীর মা জানান, পলিটেকনিকের এক শিক্ষিকার সঙ্গে তার ছেলের প্রেমের সম্পর্ক ছিল। বনিবনা না হওয়ায় সম্প্রতি সে সম্পর্ক ভেঙে যায়। বিষয়টি স্বাভাবিকভাবে মেনে নিতে না পেরে সাগর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। সেজন্য তিনি কয়েকবার কলেজে গিয়ে ওই শিক্ষিকাকে অনুরোধ করে সম্পর্ক ঠিক করার চেষ্টা করেন। তবুও আর প্রেমের সম্পর্কের জোড়া লাগেনি।

 

 

তিনি আরও জানান, ঘুমের ওষুধ খাওয়ার কারণে সাগর প্রতিদিন বিকেলে ঘুম থেকে ওঠে। কিন্তু আজ (শুক্রবার) বিকেলে ঘুম থেকে না ওঠায় তিনি প্রথমে ডাকাডাকি করেন এবং পরে মুঠোফোনে ঘুম ভাঙানোর চেষ্টা করেন। এরপর দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন সিলিং ফ্যানের সঙ্গে সাগরের মরদেহ ঝুলছে তার ভাষ্য, শিক্ষিকার সঙ্গে প্রেমের বিচ্ছেদ সইতে না পেরে সাগর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। নাম প্রকাশ না করা শর্তে সাগরের এক বন্ধু বলেন, শিক্ষিকার সঙ্গে সাগরের প্রেমের সম্পর্ক ছিল। ফেসবুকে দুজনের ছবিও পোস্ট দেওয়া হতো। কয়েক মাস আগে তাদের সম্পর্কের অবনতি হলে সাগর ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. আকিবুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell