রবিবার ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:৪৯
শিরোনামঃ
সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান

কুষ্টিয়ায় স্ত্রী তালাক দেয়ায় জোরপূর্বক শ্যালিকাকে ধর্ষণ থানায় মামলা

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ৩১, ২০২১, ৬:৫১ অপরাহ্ণ
  • ২৪৭ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।কুষ্টিয়ায় স্ত্রী তালাক দেয়ায় জোরপূর্বক শ্যালিকাকে ধর্ষণ থানায় মামলা।

স্ত্রী তালাক দেয়ায় শ্যালিকাকে তুলে নিয়ে ধর্ষণ, ফেসবুকে ভিডিও কুষ্টিয়ায় শ্যালিকাকে (১৪) জোরপূর্বক বাড়ি থেকে তুলে নিয়ে একাধিকবার ধর্ষণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও ছেড়ে দেয়ার ঘটনায় আব্দুর রাজ্জাক (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩০ জুলাই) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার একটি বাড়ি থেকে পুলিশ তাকে আটক করে। তিনি উপজেলার পান্টি ইউনিয়নের বাগবাড়িয়া গ্রামের আব্দুর সাত্তারের ছেলে। পুলিশ ও ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়, আট বছর আগে ওই কিশোরীর বড় বোনের সঙ্গে আব্দুর রাজ্জাকের বিয়ে হয়। সংসার জীবনে তাদের চার বছরের একটি ছেলেসন্তান রয়েছে। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় গত ২৩ জুন রাজ্জাককে তালাক দেন তার স্ত্রী। স্ত্রীর তালাকে ক্ষুব্ধ হয়ে গত ৮ জুলাই সপ্তম শ্রেণিতে পড়ুয়া শ্যালিকাকে তুলে নিয়ে গিয়ে আত্মগোপন চলে যান রাজ্জাক। মেয়েকে অনেক খোঁজাখুজি করেও কোথায় না পেয়ে কুমারখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন ওই ছাত্রীর মা। জিডির সূত্র ধরে স্কলছাত্রীকে উদ্ধার অভিযান চালাতে থাকে পুলিশ। বুধবার (২৮ জুলাই) আব্দুর রাজ্জাক তার ব্যক্তিগত ফেসবুক পেজে শ্যালিকার তিন মিনিটের এক নগ্ন ভিডিও প্রচার করেন। এরপর শুক্রবার দুপুরে উপজেলার একটি ভাড়া বাসা থেকে ভিকটিমকে উদ্ধার ও রাজ্জাককে আটক করে পুলিশ।  ধর্ষণের শিকার কিশোরীর মা বলেন, রাজ্জাক খারাপ প্রকৃতির ছেলে। মাদকসহ নানা অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়ায় গত ২৩ জুন তার বড় মেয়ে তাকে তালাক দেন। এতে ক্ষুদ্ধ হয়ে গত ৮ জুলাই ছোট মেয়েকে তুলে নিয়ে আত্মগোপন করেন। এ সময় জোরপূর্বক তাকে একাধিকবার ধর্ষণ করেন এবং ভিডিও ধারণ করে রাখেন। এরপর সেই নগ্ন ভিডিও ফেসবুকে প্রচার করের। তিনি আব্দুর রাজ্জাকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ঘটনার সত্যতা স্বীকার করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ ও ফেসবুকে নগ্ন ভিডিও প্রচার করার অভিযোগে আব্দুর রাজ্জাক নামের একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell