সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৫৬
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

প্রাকৃতিক দুর্যোগ ছাড়া দেশ খাদ্যে শুধু স্বয়ংসম্পূর্ণই নয়-খাদ্যমন্ত্রী

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ২০, ২০২৪, ৮:৩১ অপরাহ্ণ
  • ১৬৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

প্রাকৃতিক দুর্যোগ ছাড়া দেশ খাদ্যে শুধু স্বয়ংসম্পূর্ণই নয়-খাদ্যমন্ত্রী

কেউ যাতে অতিরিক্ত মজুদ করে সরকারকে বেকায়দায় ফেলতে না পারে সেজন্য মজুদদারদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে নতুন আইন হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সাইলোর বিএমআরই (সংস্কার কাজ) শেষে উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় মন্ত্রী আরও বলেন, দেশের খাদ্য নিরাপত্তা ও সুষ্ঠু বিপণন ব্যবস্থা নিশ্চিত করতে সরকার আইন প্রনয়ণসহ নানামুখী উদ্যোগ নিয়েছে। সে আলোকে কৃষির উৎপাদন বাড়াতে ভর্তুকিসহ উচ্চ ফলনশীল জাতের উদ্ভাবন করা হচ্ছে। যেখানে আগে বিঘা প্রতি আট থেকে ১০ মণ ধান হতো, এখন সেখানে ৩০/৩৫ মণ ধান হচ্ছে। কেবল প্রাকৃতিক দুর্যোগ ছাড়া দেশ খাদ্যে শুধু স্বয়ংসম্পূর্ণই নয় বরং প্রতিবছরই উদ্ধৃতও থাকে।

এছাড়া তিনি বলেন, প্রতি বছর দেশে চার থেকে সোয়া চার কোটি টন ধান উৎপাদিত হলেও চক চকে চাল করতে গিয়ে অতিরিক্ত ছাটাই করা হয়। এতে চালের পুষ্টিগুণ নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে প্রায় ১৬ লাখ মেট্রিকটন চাল নষ্ট হয়। তাই পুষ্টিগুণ বজায় রেখে ধান থেকে চালের উৎপাদন বাড়ানোর পাশাপাশি উৎপাদন ব্যয় কমাতেও উদ্যোগ নিয়েছে সরকার। যার সুফল মিলবে ভোক্তাপর্যায়ে।

তিনি বলেন, আগামী ডিসেম্বর নাগাদ দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ চাল সংরক্ষণের জন্য স্টিল সাইলোটির উদ্বোধন করা হবে।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক  মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য মো. মঈন উদ্দিন মঈন, খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেন, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. শাখাওয়াত হোসেন, অতিরিক্ত মহা পরিচালক আব্দুল্লাহ আল মামুন, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন, আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউল করিম খান সাজু ও আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্কর্তা শ্যামল চন্দ্র বসাক। স্বাগত বক্তব্য দেন সাইলো অধিক্ষক সিরাজুস সালেকিন।

প্রায় ৪৭ কোটি টাকা ব্যয়ে গম সংরক্ষণের জন্য ৫০ হাজার মেট্রিকটন ধারণ ক্ষমতার আশুগঞ্জ সাইলোর বিএমআরই (সংস্কার কাজ) করা হয়। ফলে এখন থেকে ৫০০ এর বদলে ৮০০ থেকে এক হাজার মেট্রিকটন গম দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা সম্ভব হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell