শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:২৮
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

কেরানীগঞ্জে প্রতিষ্ঠান থেকে ১৫০ ভরি স্বর্ন, দুই কেজি রূপার গহনা চুরি

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২, ২০২২, ৮:৪৪ অপরাহ্ণ
  • ২৯২ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।ঢাকার কেরানীগঞ্জ উপজেলার একটি জুয়েলারি প্রতিষ্ঠান থেকে ১৫০ ভরি সোনার ও দুই কেজি রূপার গহনা চুরি হয়েছে। যার দাম প্রায় এক কোটি ২০ লাখ টাকা।

সোমবার (১ আগস্ট) গভীর রাতে উপজেলার কলাতিয়া বাজারের মন্দির মার্কেটের কাঁকন জুয়েলার্স নামে ওই প্রতিষ্ঠানের টিনের চাল কেটে এসব গহনা চুরি করা হয়।

জুয়েলার্সটির মালিক কানাই চন্দ্র মৃধার ছোট ভাই চানতোষ চন্দ্র মৃধা বলেন, আমার ভাই গতকাল রাত ৮টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে আসেন। দোকানের কারিগর সকালে দোকান খুলে দেখে, সিন্দুকসহ সব এলোমেলো। পরে সে আমার ভাইকে ফোন করে ব্যাপারটি জানালে আমরা গিয়ে দেখি গহনা সব উধাও। কলাতিয়া পুলিশ ফাঁড়ির আধা কিলোমিটারের ভেতরে, বাজারের মাঝখানের দোকানে এমন চুরির ঘটনা ঘটলে মানুষ যাবে কোথায়? বাজার কমিটির পাহারাদারদের অবহেলাও এড়ানো যায় না।

দোকানের মালিক কানাই চন্দ্র মৃধা জানান, চোরের দল আমাকে নিঃস্ব করে দিল। দোকানের টিনের চাল, রডের জালি কেটে এবং দু’টি সিন্দুকের প্রায় ১২টি তালা ভেঙে প্রায় দেড়শ’ ভরি স্বর্ণের ও দুই কেজি রূপার গহনা নিয়ে গেছে। যার মধ্যে বন্ধকের গহনাও ছিল। দোকানে থাকা এটিএম কার্ড থেকেও এক লাখ টাকা তুলেছে চোরের দল। দোকানে এতো সিকিউরিটি দিয়েও চুরি থামানো গেল না। আমি কোথা থেকে মানুষের স্বর্ণ ফেরত দেব। আমার আর কিছুই রইল না।

এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, সদ্য পদোন্নতি পাওয়া পুলিশ সুপার হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবিরসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাছাড়া ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছেন। পিবিআই, এনএসআই কর্মকর্তারাও ঘটনাটি আলাদাভাবে তদন্ত করছেন। আমরা কিছু সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছি। আশা করছি, চোর ধরা পড়বে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell