শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:০৬
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

কেরানীগঞ্জ এলাকা থেকে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ৭, ২০২২, ৯:৫১ অপরাহ্ণ
  • ২৪২ ০৯ বার দেখা হয়েছে

রাজধানীর ডেমরা ও কেরানীগঞ্জ এলাকা থেকে গাঁজা ও ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-১০।

এর আগে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) র‌্যাব-১০ এর একটি টিম ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ রুনা আক্তার (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করে। এসময় তার কাছে থাকা একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

অপরদিকে একই দিনে কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী পূর্ব চড়াইল ক্লাব রোড এলাকায় র‌্যাব-১০ এর আরেকটি টিম ২৮০ পিস ইয়াবাসহ আল আমিন (২৫) ও আলী হোসেন (৩০) নামে দুইজনকে গ্রেফতার করে। এসময় তাদের কাছে থাকা ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।

এছাড়াও ১৪০ পিস ইয়াবাসহ শেখ হায়দার আল মামুন (৪৭) নামে অপর এক মাদক কারবারি গ্রেফতার হন ডেমরার ইস্টার্ন হাউজিং এলাকার শহীদ শেখ রাসেল ব্রিজ এলাকা থেকে। তাকেও র‌্যাব-১০ গ্রেফতার করে। এসময় তার কাছে থাকা একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা পেশাদার মাদক কারবারি বলে জানা গেছে। তারা বেশ কিছুদিন ধরেই ডেমরা ও কেরানীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গাঁজা ও ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell