বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৪৮
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

কোনো দিন অভিনয় ছেড়ে দিলে সাংবাদিকতা করতেও পারি-অভিনেতা মোশাররফ করিম

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২, ২০২৫, ৯:০৭ অপরাহ্ণ
  • ৩০১ ০৯ বার দেখা হয়েছে

‘মাঝে মাঝে মনে হয়, অভিনয়টা ছেড়েই দেব। কিন্তু ১০-১২ দিনের বেশি থাকতে পারি না।মনে হয়, ১০-১২ দিন আগে যেটা ভাবছি সেটা ভুল ভাবছি। মনে হয়, আমি অন্য কোনো কিছু করতে পারছি না। পারব না। আমি উপভোগ করিও না। ’ কথাগুলো বলেছেন দর্শকপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।

অভিনয় যে তার একমাত্র ধ্যান-জ্ঞান সেটাই যেন আরও একবার কথার মাধ্যমে প্রকাশ করলেন এই তারকা। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে কথাগুলো বললেও সঙ্গে মোশাররফ করিম এও বলেন সাংবাদিকতা করার ইচ্ছে রয়েছে তার।  

এই অভিনেতার কথায়, সাংবাদিকতা করতে ইচ্ছা করে। অনেক আগে থেকেই আমার মনে হয়, আমি তারিক ভাইয়ের (তারিক আনাম খান) ইন্টারভিউ নিই। এটা প্রায়ই মনে হয়। অনেক সময় হায়াত ভাইয়ের (আবুল হায়াত) ইন্টারভিউ নিতে ইচ্ছে করে, দীর্ঘ ইন্টারভিউ।

সাংবাদিকতা পেশাকে ভীষণ শ্রদ্ধা করেন বলে জানিয়েছেন মোশাররফ করিম। কোনো দিন অভিনয় ছেড়ে দিলে তার ইচ্ছে রয়েছে সাংবাদিকতা করার।

কথার প্রসঙ্গে তিনি বলেন, সাংবাদিকতার সৃজনশীলতা হচ্ছে একজন মানুষকে বের করে নিয়ে আসা যায়, উপলব্ধি সম্পর্কে জানা যায়। আলাপ-আলোচনা কী আসলে, আলাপ-আলোচনা হচ্ছে আমি নিজে সমৃদ্ধ হব, সেই আলোচনা দেখে বা পড়ে অন্যরাও সমৃদ্ধ হবে, আনন্দিত হবে। নতুন দিক সম্পর্কে জানতে পারবে। কোনো দিন অভিনয় ছেড়ে দিলে সাংবাদিকতা করতেও পারি। এই পেশাকে আমি ভীষণ শ্রদ্ধাও করি।

এদিকে, যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত হতে যাওয়া ‘৮ম বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল অব ডালাস ২০২৫’ প্রদর্শিত হবে মোশাররফ করিম অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আবর্ত-দ্য সার্কেল’।  মাহমুদুল হাসান টিপু পরিচালিত এই চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন অভিনয়শিল্পী রেবেনা রেজা জুঁই।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell