সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:১৯
শিরোনামঃ
পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি

কোনো পত্রিকা অফিসে ভাঙচুর বা পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ করা সরকার সমর্থন করে না

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২৭, ২০২৪, ১০:৩৯ অপরাহ্ণ
  • ১৯৯ ০৯ বার দেখা হয়েছে

 

কোনো পত্রিকা অফিসে ভাঙচুর বা পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ করা সরকার সমর্থন করে না

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, কোনো পত্রিকা অফিসে ভাঙচুর বা পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ করা সরকার সমর্থন করে না। পরবর্তী সময়ে এ ধরনের ঘটনা ঘটলে সহ্য করা হবে না।

সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেছেন।

তথ্য উপদেষ্টা বলেন, গত কয়েকদিন ধরে প্রথম আলো নিয়ে একটি উত্তেজনা দেখতে পাচ্ছি। অফিসে ভাঙচুর হয়েছে। আমাদের বক্তব্য পরিষ্কার, কোনো গণমাধ্যম বা পত্রিকার বিরুদ্ধে যদি জনগণের কোনো অংশের অভিযোগ বা ক্ষোভ থাকে, তারা সেটি প্রকাশ করতেই পারে, কিন্তু সেটি অবশ্যই শান্তিপূর্ণভাবে হতে হবে।

নাহিদ ইসলাম বলেন, ভাঙচুরের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মানুষের অভিযোগ বা ক্ষোভ থাকলে আইনগতভাবে পদক্ষেপ নিতে পারে। আমরা আহ্বান জানাবো অনাকাঙ্ক্ষিত বা নৈরাজ্যকর পরিস্থিতিতে জনগণ যেন অংশ না নেয়।

বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়, এরকম কাজ থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান এই উপদেষ্টা। ভবিষ্যতে এ ধরনের ঘটনা টলারেট করা হবে না বলেও জানান তিনি।

পরিকল্পিতভাবে অস্থিরতার চেষ্টা হচ্ছে দাবি করে তথ্য উপদেষ্টা বলেন, বড় কোনো পরিকল্পনা না থাকলে একদিনে এতগুলো ঘটনাতো কাকতালীয় না। আমরা মনে করছি এখানে নানা পক্ষের পরিকল্পনা আছে। সরকার সফলভাবে প্রশাসনিক কার্যক্রম করুক এটা অনেকেই চাচ্ছে না। বিগত ফ্যাসিস্ট সরকার নানাভাবে অপপ্রচার চালাচ্ছে। তবে পুলিশে একটা বড় পরিবর্তন এসেছে।

তিনি বলেন, প্রশাসনে স্থবিরতা কাটাতে পরিবর্তন আনার পরিকল্পনা করছি। সে জিনিসগুলো নস্যাৎ করতে আমাদের এসব ঘটনায় ব্যস্ত রাখার জন্য, সারাদেশের এটেনশন এদিকে নেওয়ার চেষ্টা হচ্ছে কি না তা আমাদের সন্দেহ হচ্ছে। দেশ ও দেশের বাইরে এর পেছনে কারা জড়িত তা খুঁজে বের করতে আমরা তদন্ত করছি।

নাহিদ আরও বলেন, জনগণের কাছে আহ্বান থাকবে, আমরা যেহেতু একটা অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে আছি, সবার ভেতরে বিপ্লবী চেতনা ও উত্তেজনা আছে, সেটা যেন আমরা ইতিবাচকভাবে ব্যবহার করি। আমরা যেন সব দিক থেকে সচেতন থাকি। এখানে রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলোর ভূমিকা আছে। আমরা সবার কাছ থেকে দায়িত্বশীল জায়গাটা প্রত্যাশা করছি।

আজকের দিনটিকে (সোমবার) ঘটনাবহুল দিন উল্লেখ করেন তথ্য উপদেষ্টা বলেন, একদিনে অনেকগুলো ঘটনা ঘটেছে। ঋণ দেওয়ার নাম করে অহিংস গণঅভ্যুত্থানের ব্যানারে ভোর থেকে ঢাকায় বাস-মাইক্রোবাসে করে সাধারণ মানুষদের নিয়ে আসা হয়। মিথ্যা প্রচারণা করে মানুষকে নিয়ে আসা হয়।

ব্রিফিংয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell