শুক্রবার ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:০৯
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান-প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি

কোস্টগার্ডের অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মাদক এবং দুটি দেশিয় অস্ত্র উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ১৯, ২০২৫, ১০:৩৫ অপরাহ্ণ
  • ১৮১ ০৯ বার দেখা হয়েছে

 

 

কোস্টগার্ডের অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মাদক এবং দুটি দেশিয় অস্ত্র উদ্ধার

চট্টগ্রাম মেরিন ড্রাইভ এলাকা থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মাদক এবং দুটি দেশিয় অস্ত্র উদ্ধার করেছে কোস্টগার্ডের সদস্যরা।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ৮টার দিকে কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক চট্টগ্রাম বন্দর থানাধীন আনন্দবাজার সংলগ্ন পচার খাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়।

 

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মেরিন ড্রাইভের পাশে ঝোপের ভিতর বিশেষভাবে লুকানো দুটি বস্তা থেকে ৫ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ৩৯ ক্যান বিয়ার, তিন বোতল বিদেশি মদ এবং দুটি দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মাদকদ্রব্য ও অস্ত্র থানায় হস্তান্তর করা হবে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড নিয়মিত টহল জোরদার করেছে।

 

কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। মাদক পাচার রোধকল্পে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell