বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:০৩
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব ।

ক্লাব দখল নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৬ নারায়ণগঞ্জে

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ২৯, ২০২১, ৫:১৫ অপরাহ্ণ
  • ৪২৯ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।

নারায়ণগঞ্জ শহরে একটি ক্লাব দখলকে কেন্দ্র করে ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।

সোমবার (২৮ জুন) রাত ১০টায় শহরের চাষাঢ়া রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শহরের চাষাঢ়া বস্তিতে গড়ে ওঠা ক্লাবটি পরিচালনা করতেন মানিক ও শামীম নামে দুই ব্যক্তি। সেখানে কয়েকদিন ধরেই হানা দিচ্ছিল ইসদাইর বুড়ির দোকান এলাকার জুয়েল ও সোহাগ গ্রুপ। এ নিয়ে তাদের মধ্যে কয়েকদিনে ধরেই উত্তেজনা বিরাজ করছিল। সোমবার রাতে উভয়পক্ষের লোকজন একে অন্যের ওপর হামলা চালান। তখন রুবেল (২৮) নামে এক নৈশপ্রহরী গুরুতর জখম হন। তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু ঘটে। এসময় সন্ত্রাসীদের ধারালো ছুরিকাঘাতে আহত হন জুয়েল (৩২), জামান (২৮), চঞ্চল (২৮) ও সোহাগ (৪০)। পরে তাদের আশঙ্কজন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরে খবর পয়ে ঘটনাস্থলে যান ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান। তিনি বলেন, ‘চাষাড়া বস্তিতে একটি ক্লাব তৈরি হয়েছে। সেই ক্লাবটি দখলের জন্য দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। সেই বিরোধে সোমবার রাতে দুই গ্রুপের সংঘর্ষ হয়। এতে একজন নিহত হন। আর আহত হয়েছেন দুই গ্রুপের অন্তত ছয়জন। প্রত্যেকের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। আর হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। তাদের গ্রেফতার করে হত্যার আসল রহস্য উদঘাটন করা হবে।’

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell