বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:১২
শিরোনামঃ
১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির

কয়েক ঘণ্টার ব্যবধানে সাভারে দুই নারীসহ পাঁচ জনের মরদেহ উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ১৯, ২০২২, ৮:২৬ অপরাহ্ণ
  • ২৮৩ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।কয়েক ঘণ্টার ব্যবধানে সাভার উপজেলার দুই না এলাকা থেকে দুই নারীসহ পাঁচ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ মার্চ) ভোর থেকে বিকেল পর্যন্ত এসব মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা ও আশুলিয়া থানার পুলিশ সদস্যরা।

সাভার থানা পুলিশ জানায়, সকালে উপজেলার উলাইল এলাকার আল মুসলিম গার্মেন্টসের ভেতর থেকে মহাসিন (২৭) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে তারা। মহাসিন কারখানার লিফট দুর্ঘটনায় মারা গেছেন। এছাড়া ভোরে সাভারের গেন্ডা থেকে সাগর (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে আশুলিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, সকালে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতাল থেকে ২৫ বছরের এক নারীর মরদেহ উদ্ধার করেছে তারা। কীভাবে তার মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়া সকালে আশুলিয়ার জিরাবো এলাকা থেকে হত্যাকাণ্ডের প্রায় ২০ থেকে ২৫ দিন পর এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাবে এই দুই নারীর নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

অন্যদিকে দুপুরে আশুলিয়ার জামগড়ার বটতলা এলাকায় বাগদাদ প্যাকেজিং নামের একটি কার্টুন কারখানার ভেতর থেকে প্রতিষ্ঠানটির জিএম সাইফুর রহমানের (৩৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে তার কাছে একটি চিরকুট পাওয়া যায়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদস্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিকভাবে কোনো সমস্যার কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাকি চারজনের জনের মরদেহও ময়নাতদন্তের জন্য একই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া সব ঘটনার মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তারা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell