বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:২২
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়।

খানজাহান আলী (রহ.) এর মাজারে কুমিরের কামড়ে দর্শনার্থী আহত ১

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ২৪, ২০২৪, ৯:১৫ অপরাহ্ণ
  • ১৫৮ ০৯ বার দেখা হয়েছে

 

 

খানজাহান আলী (রহ.) এর মাজারে কুমিরের কামড়ে দর্শনার্থী আহত ১

খানজাহান আলী (রহ.) এর মাজার সংলগ্ন দীঘির কুমিরের কামড়ে সেখাম আলী (৮৪) নামের এক দর্শনার্থী আহত হয়েছেন।

রোববার (২৩ জুন) বিকেলে মাজার সংলগ্ন দীঘির ঘাটে কুমিরের আক্রমণের শিকার হন এই বৃদ্ধ।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন।

 

আহত বৃদ্ধ সেখাম আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলারহাট উপজেলার বাসিন্দা। তিনি তার বাড়ির সঠিক ঠিকানা জানাতে পারেন নি। তার মেয়ের জামাই জামাল চাঁপাইনবাবগঞ্জে আমের ব্যবসা করেন এটাই বলছেন।

প্রত্যক্ষদর্শী আলমগীর হোসেন বলেন, বিকেলে দীঘির ঘাটে অজু করতে নামেন সেখাম আলী। হঠাৎ করে মাজার ঘাটে কুমির দেখে প্রাণ বাঁচাতে পানির মধ্যে লাফিয়ে পড়েন তিনি। পরে সঙ্গে সঙ্গেই সেখাম আলীকে আক্রমণ করে কুমিরটি। তখন ঘাটে থাকা অন্যরা সেখাম আলীকে টেনে ওপরে তোলেন। পরে স্থানীয় ফকিররা আহত অবস্থায় সেখাম আলীকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন।

এর আগেও বিভিন্ন সময় মাজারের কুমিরের আক্রমণে দর্শনার্থী ও স্থানীয়রা আহত হয়েছেন। দীঘিতে গোসল ও ওজু করার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মাজারের প্রধান খাদেম ফকির শের আলী।

তিনি বলেন, মাজারের দীঘিতে দীর্ঘদিন ধরে কুমির রয়েছে। সাধারণত কুমির মানুষকে আক্রমণ করে না। তবে মাঝে মধ্যে আক্রমণ করে বসে। তাই ওজু ও গোসল করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে।

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের বিভাগীয় প্রধান ডা. ফারুকুজ্জামান বলেন, কুমিরের আক্রমণে আহত সেখাম আলীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। কুমিরের কামরে তার দুই পা এবং উরুতে ক্ষত হয়েছে। সুস্থ হতে সময় লাগবে। তবে তিনি শঙ্কামুক্ত।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell