বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৫৩
শিরোনামঃ
জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান-প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর

খানসামায় প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা।

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ১৬, ২০২৩, ১২:০৬ পূর্বাহ্ণ
  • ১৯০ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

খানসামায় প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা।

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার।

দিনাজপুরের খানসামার উত্তর ছাতিয়ানগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র সরকারের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার (১৫ মে) সোমবার বিকেলে উক্ত বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠেই সংবর্ধনা অনুষ্ঠানে খানসামা মহিলা কলেজের প্রভাষক অমল চন্দ্র সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন লায়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আংগারপাড়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা আহমেদ শাহ্, উপজেলা শিক্ষা অফিসার এরশাদুল হক চৌধুরী, সহকারী শিক্ষা অফিসার আবু মোত্তালেব আলম, অনুপম ঘোষ, মো. সাখাওয়াত হোসেন, ইউপি সদস্য তমিজ উদ্দিন।

 

 

বক্তারা স্মৃতিচারণ করে বলেন, একজন জ্ঞানের আলো দানকারীর বিদায় জানাতে হচ্ছে। তিনি এ বিদ্যালয়ে দীর্ঘ ৩৪ বছর শিক্ষকতা করেছেন, জীবনে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার অনন্য এক প্রতিচ্ছবি হয়ে উঠেছিলেন। আলোকিত মানুষ গড়ার এক অন্যরকম কারিগর। আজকে এ মহান শিক্ষকের বিদায় জানাতে গিয়ে কলিজা বির্দীন হয়ে যাচ্ছে। শিক্ষিত সমাজ বিনির্মাণে গুনী এই শিক্ষকের বিভিন্ন অবদান তুলে ধরেন এবং তার উত্তরোত্তর সফলতা কামনা করেন। এছাড়াও তারা বলেন উত্তর ছাতিয়ানগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষ-শিক্ষার্থীসহ এলাকাবাসী সর্বদা এই শিক্ষকের অবদান মনে রাখবে। দেশ, জাতি ও প্রধান শিক্ষকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে অবসর প্রাপ্ত প্রধান শিক্ষককে সহকারী শিক্ষকবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুলেল শুভেচ্ছা, উপহার ও ক্রেস্ট প্রদান প্রদান করেন। এ সময় স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক-শিক্ষিকা, এলাকাবাসী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ অত্র বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell