বৃহস্পতিবার ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৪১
শিরোনামঃ
জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান-প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর

খাবারে চেতনানাশক মিশিয়ে বাড়ির সবাইকে অচেতন করে নগদ টাকা ও আট ভরি সোনার গহনা লুট

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ৪, ২০২৩, ৮:৫৯ অপরাহ্ণ
  • ১৪৭ ০৯ বার দেখা হয়েছে

 

 

খাবারে চেতনানাশক মিশিয়ে বাড়ির সবাইকে অচেতন করে নগদ টাকা ও আট ভরি সোনার গহনা লুট

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে বাড়ির সবাইকে অচেতন করে নগদ টাকা ও আট ভরি সোনার গহনা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

সোমবার (৩ জুলাই) দিনগত রাতে উপজেলার দেওলদিয়া গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল আহাদের বাড়িতে এ ঘটনা ঘটে।

অচেতন হয়ে পড়া ওই পরিবারের ছয় সদস্যকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও মঙ্গলবার দুপুর পর্যন্ত আব্দুল আহাদের জ্ঞান ফেরেনি।

চিকিৎসাধীন অবস্থায় আব্দুল আহাদের ছেলে তুহিন হোসেন জানান, সোমবার রাত ১০টার দিকে রাতের খাবার খেয়ে তারা সবাই ঘুমাতে যান। মঙ্গলবার সকালে গ্রামবাসীর চিৎকারে জেগে বুঝতে পারেন যে তাদের অচেতন করে আট ভরি সোনার গহনা ও নগদ প্রায় ৯২ হাজার টাকা এবং তার ব্যবহৃত দেড় লাখ টাকার স্যামসাং মোবাইল ফোন নিয়ে গেছে দুর্বৃত্তরা।

স্যামসাং কোম্পানির ডিস্ট্রিবিউটর তুহিন আরও জানান, ধারণা করা হচ্ছে, তাদের বাড়িতে রান্না করা ভাতে আগেই কেউ পাউডার জাতীয় কিছু মিশিয়ে দিয়েছিল। পরে ওই ভাত খেয়ে তারা সবাই অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা দরজা ভেঙে ভেতরে ঢুকে লুটপাট করে।

অচেতন হয়ে পড়া অন্যরা হলেন- তুহিনের মা সাইদা খাতুন মিনি, স্ত্রী মাইশা, বোন সুমা ও ভাগ্নি মানহা।

এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে শ্যামনগর থানায় মামলা করবেন বলে জানিয়েছেন তুহিন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মিলন হোসেন জানান, একদিন অতিবাহিত না হলে কাউকে শংকামুক্ত বলা যাবে না। তবে বাকিদের অবস্থা উন্নতির দিকে হলেও আব্দুল আহাদের এখনো জ্ঞান ফেরেনি।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভারনুরুল ইসলাম বলেন, ঘটনাটি লোকমুখে শুনেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell