শনিবার ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:৫৬
শিরোনামঃ
শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়

খিলগাঁও থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ৬, ২০২৪, ১০:২৭ অপরাহ্ণ
  • ২০১ ০৯ বার দেখা হয়েছে

 

 

খিলগাঁও থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর খিলগাঁও এলাকার একটি বাসা থেকে মাকসুদা আক্তার মুক্তা (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৬ জুলাই) বিকেল ৩টার দিকে ওই নারীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বিকেল ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাসুর কাজী রফিকুজ্জামান জানান, পারিবারিক কলহের জেরে মাকসুদা আক্তার মুক্তা স্বামীর ওপর অভিমান করে নিজ রুমে গিয়ে দরজা বন্ধ করে দেন। পরে অনেক ডাকাডাকি করলেও তিনি দরজা খোলেন না। এরপর তারা পুলিশে খবর দেন। পরে পুলিশের সহযোগিতায় তারা ভেতরে গিয়ে সিলিংফ্যানের হুকের সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী এবাদুজ্জামান শিমুলের একটি চশমার দোকান রয়েছে। পাশাপাশি তিনি রাইড শেয়ারিং করতেন বলে জানান কাজী রফিকুজ্জামান।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা খিলগাঁও সি-ব্লকের নয় তলাবিশিষ্ট ভবনের ছয় তলার একটি ফ্ল্যাট থেকে ওই নারীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি। পরে তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমরা স্বজনদের কাছ থেকে জানতে পেরেছি পারিবারিক কলহের জেরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তার মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

নিহত মাকসুদা আক্তার মুক্তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলায়। বাবার নাম হারুন বেপারী। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। খিলগাঁওয়ে সপরিবারে থাকতেন তারা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell