শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:২১
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

খিলগাঁও ফ্লাইওভারের পাশে সড়ক দুর্ঘটনায় নিহত ১

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১৭, ২০২৫, ১০:৪৬ অপরাহ্ণ
  • ৯৫ ০৯ বার দেখা হয়েছে

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের পাশে সড়ক দুর্ঘটনায় আব্দুস সালাম (৫৫) নামে এক মোয়া বিক্রেতা নিহত হয়েছেন।

শনিবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

রোববার (১৭ আগস্ট) হাসপাতালে মৃত সালামের ভাই মো. মনিরাজ মিয়া জানান, তাদের বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকড়ি গ্রামে। বর্তমানে তিনি রাজধানীর মুগদা মানিকনগর এলাকায় ভাড়া থাকতেন। বিভিন্ন জায়গায় ফেরি করে মুড়ির মোয়া বিক্রি করতেন। প্রতিদিনের মতো শনিবার দুপুরে মুড়ির মোয়া বিক্রির উদ্দেশে বাসা থেকে বের হন। রাত ১২টার দিকে তারা খবর পান খিলগাঁও ফ্লাইওভারের পাশে সড়ক দুর্ঘটনায় তিনি আহত হয়েছেন। পরে তাকে মুগদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে দ্রুত মুগদা হাসপাতালে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রওশন ফেরদৌস জানান, রাতে খিলগাঁও ফ্লাইওভারের পাশে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন ওই ব্যক্তি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে কোন যানবাহনের সঙ্গে দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি। বিষযটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ছাড়া ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক হাসপাতাল মর্গে রয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell