মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:১৭
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

খুলনায় বিষাক্ত খাবার খেয়ে ভাই-বোনের মৃত্যুর অভিযোগ

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১৪, ২০২৪, ৮:১৪ অপরাহ্ণ
  • ১৪৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

খুলনায় বিষাক্ত খাবার খেয়ে ভাই-বোনের মৃত্যুর অভিযোগ

খুলনায় বিষাক্ত খাবার খেয়ে ভাই-বোনের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৩ নভেম্বর) খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

 

মৃত দুই শিশু হলো, রূপসা উপজেলার শ্রীফলতলা এলাকার শারীরিক প্রতিবন্ধী মাসুদ রানার শিশুকন্যা ইরানী (৫) ও ছেলে মো. আব্দুল গনি (৪)।

নিহত দুই শিশুর বাবা মাসুদ রানা স্থানীয় বাজারের মুদি দোকানদার। মা নার্গিস বেগম বাড়ি বাড়ি কাজ করেন। ওই দম্পতির মাছুরা নামের ৮ বছর বয়সী আরেক কন্যাসন্তান রয়েছে। একসঙ্গে দুই সন্তানের মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে পড়েছেন বাবা-মা।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে মাসুদ রানার দুই সন্তান বাজার থেকে কেনা খোলা মোয়া ও আপেল খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত ৩টার দিকে দুজনই অসুস্থ হয়ে পড়ে। পরদিন বুধবার সকালে তাদের খুলনা সদর হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।

অবস্থা গুরুতর হওয়ায় এরপর তাদের নেওয়া হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেয়ে ইরানী ও সন্ধ্যায় ছেলে আব্দুল গনি মারা যায়।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, রাতে মাসুদ রানা কিছু ফল কিনে নিয়ে বাড়িতে যান। শিশু দুটি খাবার খাওয়ার পর আপেল খায়। এর কিছুক্ষণ পর তারা দুজন অসুস্থ হয়ে পড়লে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে তাদের নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসার জন্য তাদের দুজনকে প্রথমে খুলনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থার অবনতি ঘটলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ থানায় অভিযাগ জানাতে আসেননি। অভিযোগ দায়ের করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, দুই শিশুর মরদেহ ময়নতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell