শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৪৭
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

খুলনার ডুমুরিয়ার পাটচাষিরা এবার ভালো লাভের আশা করছেন।

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১৯, ২০২১, ১১:২৬ অপরাহ্ণ
  • ৫৬৯ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। প্রতিবেদক অয়ন সরকার খুলনা, খুলনার ডুমুরিয়ার পাটচাষিরা এবার ভালো লাভের আশা করছেন। খুলনা জেলার ডুমুরিয়ার পাটচাষিরা এবার ভালো লাভের আশা করছেন। আবহাওয়া অনুকূল থাকায় এবার ডুমুরিয়ায় পাটের ফলন খুব ভালো হয়েছে। আশানুরূপ দামও পাচ্ছেন চাষিরা। জেলা কৃষি কর্মকর্তা এবং চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে পাট চাষে প্রচুর শ্রম দিয়ে এবং টাকা খরচ করেও গত কয়েক বছর চাষিদের ঘরে কিছুই থাকত না।কারণ পাটের দাম আশানুরূপ ছিল না।কিন্তু দুই বছর ধরে পাটের দাম বেড়েছে। এতে করে যারা পাটের চাষ ছেড়ে দিয়েছিল তাঁরাও এবছর পাটের চাষ করেছেন। এবার ফলন যথেষ্ট ভালো হয়েছে। চাষিদের কাছথেকে জানতে পারি,এ বছর তাঁদের এক বিঘা জমিতে (৩০শতক) পাট চাষ করে জাগ দেওয়া পর্যন্ত খরচ হয়েছে ৭-৮হাজার টাকা। এবছর প্রতি বিঘায় তাঁরা ১২ থেকে ১৫ মণ পর্যন্ত পাট পেয়েছেন।বর্তমান বাজার মূল্য মণপ্রতি ১ হাজার ৯০০ থেকে ২ হাজার টাকা। সে হিসাবে এক বিঘা জমির পাট বিক্রি করে কমপক্ষে ২৩ হাজার টাকা পাওয়া যাবে।এবং বিঘাপ্রতি লাভ হবে ১৫ হাজার টাকার মতো। এবছর ডুমুরিয়ার পাশাপাশি খুলনার অন্যান্য উপজেলার ৪ হাজার ৪৮ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।তবে চাষ হয়েছে ৫ হাজার ৮৬৩ হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৫০ হাজার বেল(প্রতি বেল ৫ মণ)।চাষ বেশি হওয়ায় উৎপাদন আরও বাড়বে বলে আশা করছেন কৃষি কর্মকর্তারা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell