শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:২০
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

খুলনা ডুমুরিয়ায় প্রশাসনের বাঁঁধা টপকিয়ে শোলমারি গেটের খুটি উঠালো এক জনপ্রতিনিধি

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১৮, ২০২১, ১২:০৬ পূর্বাহ্ণ
  • ৫১২ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।প্রতিবেদক অয়ন সরকার ,খুলনা ডুমুরিয়ায় প্রশাসনের বাঁঁধা টপকিয়ে শোলমারি গেটের খুটি উঠালো এক জনপ্রতিনিধি খুলনার ডুমুরিয়া উপজেলার ঝুঁকিপূর্ন শোলমারি গেটের উপর পাউবোর পুঁতা ভারিযান চলাচলের খুটি উটিয়ে ফেলেছে এক ভাটা ব্যবসায়ী। গতকাল শনিবার বিকালে স্থানীয় এক জনপ্রতিনিধির উপস্থিতিতে প্রশাসনকে ভুল তথ্য দিয়ে একাজ করা হয়েছে। বালি ও ইটের ট্রাক চলাচলের সুবিধার্থে একাজ করা হয়েছে।জানা যায়, শোলমারি ১০ ভেন্টের স্লুইস গেটটি দীর্ঘদিন নড়বড়ে হয়ে পড়েছে। যে কারনে পাউবো কর্তৃপক্ষ গত ১১ জুলাই গেটের উপর একটি ঢালাই খুটি পুঁতে দেয় ভারি ট্রাক চলাচল বন্ধের জন্যে। বিকল্প রাস্তা থাকা স্বর্তেও ইট ও বালি ব্যবসায়ীরা গেটের উপর দিয়ে চলাচল করতো। কিন্তু শনিবার বিকালে ভাটা ব্যবসায়ী গাজী তৌহিদ ও গুটুদিয়া ইউপি চেয়ারম্যান আবুল হাসান সকল বাঁধা উপেক্ষা করে ওই খুটি তুলে ফেলে দেয়েছে। এ প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান আবুল হাসান বলেন, আগে এ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়ি যেতে পারতো না। তাই খুটি উটিয়ে ফেলেছি। তিনি বলেন, কোন ধরনের বালি বা ইটের ভারি ট্রাক গেটের উপর দিয়ে চলতে দেয়া হবে না। এ প্রসঙ্গে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল আলম বলেন, ট্রাক চলে গেটের যদি কোন ক্ষতি হয় তার সকল দায়ভার ওই চেয়ারম্যানসহ যারা খুটি উটিয়ে ফেলেছে তাদের উপর বর্তাবে। এদিকে গেটের খুটি উঠানোর পর থেকে ভারি ট্রাক চলাচল শুরু করেছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell