শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:৪৫
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে ৩০ আগস্ট সারাদেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে -সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ৩০, ২০২৫, ২:২৭ পূর্বাহ্ণ
  • ২৪৫ ০৯ বার দেখা হয়েছে

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে ৩০ আগস্ট সারাদেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে -সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ঢাকা প্রতিনিধি।।

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে শনিবার (৩০ আগস্ট) সারাদেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে দলটি। পাশাপাশি কেন্দ্রীয়ভাবে ঢাকায় বিক্ষোভ সমাবেশ করা হবে।

শুক্রবার (২৯ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে গণমাধ্যমকর্মীদের নতুন এ কর্মসূচির কথা জানান গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

তিনি বলেন, শনিবার দুপুর ১২টায় সারাদেশে ৬৪ জেলায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল পালন করবে। পাশাপাশি বিকেল ৩টায় ঢাকায় গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে এই হামলার প্রতিবাদে এবং বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হবে।

এর আগে তিনি বলেছেন, আওয়ামী লীগের আমলেও আমরা এভাবে হামলার শিকার হইনি। আজকে নুরুল হক নুর আইসিউতে কেন তার জবাব সরকারকে দিতে হবে।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, আওয়ামী লীগ, জাতীয় পার্টি কতটা ভয়ংকর হতে পারে, আজকের হামলা থেকে আপনারা কিছুটা প্রমাণ পেয়েছেন। সেনাবাহিনী বুট জুতা দিয়ে আমাদের পাড়িয়েছে। আজকে যদি এর বিচার না হয়, তাহলে সেনাবাহিনী নিজেকে নিজে কলঙ্কিত করল।

সেনাপ্রধান ও প্রধান উপদেষ্টাকে উদ্দেশে তিনি বলেন, আমরা সেনাপ্রধানকে দোষারোপ করতে চাই না। কিন্তু আপনাকের জবাব দিতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেনাপ্রধানকে কৈফিয়ত দিতে হবে, এ হামলা আপনার নির্দেশে হয়েছে নাকি আপনার অগোচরে হয়েছে। ড. মুহাম্মদ ইউনূসকে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে হবে, এই হামলা কি খোদা বকসের নির্দেশে হয়েছে নাকি স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশে হয়েছে। নাকি আপনার নির্দেশনায় হয়েছে? ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে হবে। সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি, এর মধ্যে যদি জবাব না দেন, পরবর্তীতে যদি কোনো অঘটন ঘটে, আমরা যদি আইন হাতে তুলে নেই এর জন্য সরকারকেই দায়ী থাকতে হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell