মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:৫৬
শিরোনামঃ
রমজানের শিক্ষা আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার বিকাশ: এসএসসি ৯১ চট্টগ্রাম বিভাগ সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

গণধর্ষণের পর ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি-ব্ল্যাকমেইল চক্রের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ১৯, ২০২৫, ৩:১৬ পূর্বাহ্ণ
  • ২১১ ০৯ বার দেখা হয়েছে

গণধর্ষণের পর ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি-ব্ল্যাকমেইল চক্রের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঢাকা প্রতিনিধি।।

ভুক্তভোগী নারীর অভিযোগের পরপ্রেক্ষিতে যাত্রাবাড়ী থানায় ধর্ষণসহ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

তারা হলেন- মো. মাসুম (২৫), মো. শরীফ (২৩) ও মো. ইস্রাফিল (২২)।

শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ১৫ দিন আগে যোগাযোগ মাধ্যম টেলিগ্রামের মাধ্যমে ভুক্তভোগী নারীর সঙ্গে পরিচয় হয় চক্রটির মূলহোতা মাসুমের। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্কে গড়ায়। প্রেমের সূত্র ধরে গত ১১ জানুয়ারি ওই নারীকে কাজলারপাড় এলাকায় এক বাসায় ডেকে নেন মাসুম। সেই বাসায় প্রথমে তাকে ধর্ষণ করে মাসুম। পরে তার দুই বন্ধু ইস্রাফিল ও শরীফ ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে।

তিনি বলেন, গ্রেফতাররা ধর্ষণের আপত্তিকর ভিডিও দেখিয়ে ভুক্তভোগী নারীর কাছে ৩০ হাজার টাকা দাবি করে। তখন ভুক্তভোগী নারী সঙ্গে থাকা সাড়ে ৯ হাজার টাকা দেন। পরে অভিযুক্তরা ওই নারীকে একটি ভাড়া করা মোটরসাইকেলে তুলে দিয়ে চাহিদা মোতাবেক টাকা নিয়ে আসার কথা বলে। অন্যথায় ধারণ করা ভিডিও পরিবারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। গত ১৫ জানুয়ারি ইস্রাফিল ওই নারীকে ফোন করে জানান, ১৭ জানুয়ারি মাসুম তার বন্ধুদের নিয়ে সাকরাইন অনুষ্ঠান করবে এবং সেখানে তাকে যেতে হবে। না গেলে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবে। এসময় কৌশলের অংশ হিসেবে ওই নারী তাদের কথায় রাজি হয় এবং বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে অবগত করেন।

ঘটনাটি অবহিত হওয়ার পরে ১৭ জানুয়ারি ওই ভুক্তভোগী নারীর সঙ্গে কৌশলে যোগাযোগ রক্ষার মাধ্যমে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় যাত্রাবাড়ীর ফলবাজার এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইলফোন ও ভুক্তভোগীর কাছ থেকে ব্ল্যাকমেইলের মাধ্যমে নেওয়া আট হাজার ৬৫০ টাকা জব্দ করা হয়।

 

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell