শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:২০
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

গফরগাঁওয়ে খেলনা পিস্তল দেখিয়ে ১২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় গ্রেফতার ৫

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ২২, ২০২২, ৭:২৪ অপরাহ্ণ
  • ৪৪৯ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।ময়মনসিংহের গফরগাঁওয়ে খেলনা পিস্তল দেখিয়ে প্রাইভেটকার থেকে ১২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২২ মার্চ) বিকালে জেলা গোয়েন্দা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতাররা হলেন- কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার পশ্চিম হারুয়া গ্রামের মো. নূরুল ইসলামের ছেলে মাহমুদুল হাসান রায়হান (২৮), নিমুক পুরুরা গ্রামের মৃত ইন্নছ আলীর ছেলে মো. মিনহাজ আলী (৩৫), বনগ্রাম গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে মো. উজ্জ্বল মিয়া (২৭), মো. রহমত আলীর ছেলে মো. ওয়াহিদ আলী (৩৮) ও কিশোরগঞ্জ সদর উপজেলার শ্রীনগর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে মো. সেলিম জাহান (৪৫)।

এর আগে সোমবার দিনগত রাতে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, ২০ মার্চ দুপুরে গফরগাঁও আঞ্চলিক মহাসড়কের খুরশিদ মহল ব্রিজ সংলগ্ন স্থানে দুটি মোটরসাইকেলে আসা পাঁচজন একটি প্রাইভেটকারের গতিরোধ করেন। এ সময় প্রাইভেটকার আরোহীকে খেলনা পিস্তল দেখিয়ে ১২ লাখ টাকা নিয়ে যান। এ ঘটনায় পরদিন পাগলা থানায় একটি মামলা করেন মো. বাবুল মিয়া।

এসময় তাদের কাছ থেকে নগদ দুই লাখ ৪০ হাজার টাকা ও একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell