শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:০৮
শিরোনামঃ
সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে দুই বাড়ি থেকে নগদ টাকাসহ ছয় ভরি স্বর্ণালংকার লুট

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১২, ২০২৪, ৮:৫৩ অপরাহ্ণ
  • ১৫১ ০৯ বার দেখা হয়েছে

 

 

গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে দুই বাড়ি থেকে নগদ টাকাসহ ছয় ভরি স্বর্ণালংকার লুট

নাটোর শহরে গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে দুই বাড়ি থেকে নগদ টাকাসহ ছয় ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১২ নভেম্বর) ভোর ৪টার দিকে শহরের মীরপাড়া ও পালপাড়ায় এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ অভিযোগ পেয়ে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারে অভিযানে নেমেছে।

 

ভুক্তভোগীরা হলেন, মীরপাড়া সাহাপাড়ার উত্তম সাহা ও পালপাড়া এলাকায় স্বপন কুন্ডু।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার ভোরে শহরের মীরপাড়া সাহাপাড়া এলাকার বাসিন্দা উত্তম সাহা পূজার জন্য ফুল কুড়াতে বাসার বাহিরে বের হন। এসময় তিনি ফুল নিয়ে ঘরে প্রবেশের সময় ৫/৬ জন দুর্বৃত্তের দল তাকে ঘিরে ধরে এবং তার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে বাসায় ঢুকে পড়ে। এরপর তার ঘরে ঢুকে আলমারি ভেঙে নগদ ১১০০ টাকা নিয়ে তার দাদার ঘরের দরজা ভেঙে বৌদি ও ভাইপোর গলায় ছুরি ধরে ১০ হাজার টাকা ও দুই ভরি স্বর্ণালংকার হাতিয়ে নিয়ে চলে যায়।

পরে একই কায়দায় পার্শ্ববর্তী পালপাড়া এলাকার বাসিন্দা স্বপন কুন্ডুর বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা তার চার ভাইকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় চার ভরি স্বর্ণালংকার ও নগদ ৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এসময় তাদের গলায় ধারালো অস্ত্র ঠেকানো থাকায় ভয়ে তারা চিৎকার করতে পারেননি বলে দাবি করেন ভুক্তভোগীরা।

ওসি বলেন, অভিযোগ পেয়ে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারে অভিযানে নেমেছে পুলিশ। জড়িতরা যেহেতু মুখোশ পড়া অবস্থায় ছিলেন সেজন্য তাদের শনাক্ত করতে কিছুটা সমস্যা হচ্ছে। তবে আশা করছি, দ্রুত সময়ের মধ্য জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা হবে।

এদিকে একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, শহরের পালপাড়া এলাকায় জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের সামনে সড়ক দিয়ে মুখোশ পড়া অবস্থায় ছয়জন যুবককে হেঁটে যাচ্ছেন। কিছুক্ষণ পরই এক ব্যক্তি একটি বাসা থেকে বের হয়ে সড়কের পাশে একটি ফুল গাছ থেকে ফুল কুড়াচ্ছেন। এরপর মুখোশ পড়া দুই যুবক হাতে অস্ত্র নিয়ে এসে ওই ব্যক্তিকে ধরে নিয়ে যায় বাসার দিকে যাচ্ছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell