বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:২৬
শিরোনামঃ
চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ

গলায় ফাসঁ লাগানো অবস্থায় কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১, ২০২৩, ৮:৪২ অপরাহ্ণ
  • ১৪৬ ০৯ বার দেখা হয়েছে

 

 

গলায় ফাসঁ লাগানো অবস্থায় কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

ফতুল্লায় গলায় ফাসঁ লাগানো অবস্থায় সুমাইয়া (১৭) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে ফতুল্লার বাংলাবাজর থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে পুলিশ।

নিহত সুমাইয়া ফতুল্লা মডেল থানার বাংলাবাজাস্থ ইমরানের বাড়ীর ভাড়াটিয়া রিয়াজুলের মেয়ে। তার মা লাভলী বেগম সৌদি প্রবাসী। সে খালার সাথে ঐ বাসায় বসবাস করতো।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মফিজুল ইসলাম জানায়, নিহত সুমাইয়া তার খালা-খালুর সাথে ভাড়া বাসায় বসবাস করতো। নিহতের বাবা তার মা কে বেশ কয়েক বছর পূর্বে ডিভোর্স দিয়ে অনত্র বিয়ে করে। অপরদিকে মা সৌদী প্রবাসী। শুক্রবার সকাল সাতটার দিকে নিহতের খালা নিজ কর্মস্থল গার্মেন্টসে চলে যায়। খালু ছিলো বাসার বাইরে। নিহত সুমাইয়া সকাল বেলা ঘুম থেকে উঠেছিলো। সকাল সাড়ে ৭ টার দিকে বাক প্রতিবন্ধি খালু বাসায় ফিরে এসে ঘরের দরজা খোলার জন্য ডাকাডাকি করলে কোন সারাশব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখতে পায় ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো নিহত সুমাইয়ার ঝুলন্ত লাশ।

এ বিষয়ে নিহত সুমাইয়ার বড় বোন রিমা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় অপমৃত্য মামলা দায়ের করেছে বলে তিনি জানান।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell