সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৩০
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

গাইবান্ধার পলাশবাড়ীতে ৪ ঘন্টার ব্যবধানে স্বামী,স্ত্রীর মৃত্যু-পাশাপাশি কবরে দাফন

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ১৪, ২০২৩, ১০:২৭ অপরাহ্ণ
  • ১৮৩ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

 

গাইবান্ধার পলাশবাড়ীতে ৪ ঘন্টার ব্যবধানে স্বামী,স্ত্রীর মৃত্যু-পাশাপাশি কবরে দাফন

গাইবান্ধার পলাশবাড়ীতে নুরুল ইসলাম (৫৭) নামের এক ব্যক্তির মৃত্যুর চার ঘণ্টা পর মারা গেছেন তার স্ত্রী। তাদের পাশাপাশি কবরে দাফন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) উপজেলার হোসেনপুর ইউনিয়নের দিগদাড়ি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নুরুল ইসলাম ওই গ্রামের মৃত রজ্জব আলীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। তার স্ত্রীর নাম জোসনা বেগম (৫০)। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নুরুল ইসলাম সকালে সুস্থ অবস্থায় ঘুম থেকে ওঠেন। পরে সকাল ৮টার দিকে আকস্মিক মারা যান।

 

একদিকে স্বামীর মৃত্যুর শোক, অন্যদিকে দীর্ঘদিন ধরে নানা রোগে ভোগা তার স্ত্রী জোসনা বেগমও দুপুর ১২টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন। চার ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা আরও জানান, পারিবারিক কবরস্থানে পাশাপাশি দুটি কবর খোঁড়েন স্বজনরা। পরে সন্ধ্যায় জানাজা শেষে পাশাপাশি কবরে চিরনিন্দ্রায় শায়িত করা হয় এ দম্পতিকে। বিষয়টি নিশ্চিত করে হোসেনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তৌফিকুল আমিন মণ্ডল টিটু বলেন, বিষয়টি হৃদয়বিদারক। আমি ওই দম্পতির জানাজায় অংশ নিয়েছিলাম। তাদের পাশাপাশি কবরে দাফন করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell