শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:১৫
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

গাইবান্ধার প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায়(এএসআই) আটক করেছে এলাকাবাসী।

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ৩১, ২০২১, ১১:৩৭ অপরাহ্ণ
  • ২৫১ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।গাইবান্ধার প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায়(এএসআই) আটক করেছে এলাকাবাসী।
গাইবান্ধার সুন্দরগঞ্জে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় তোফাজ্জল হোসেন (৩৮) নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) আটক করেছে এলাকাবাসী। শুক্রবার (২৯ অক্টোবর) দিনগত রাত পৌনে ১১টার দিকে উপজেলার ধর্মপুর (ছড়ারপাতা) গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার দায়িত্বরত উপপরিদর্শক ( এসআই) আমিনুল ইসলাম জানান, রাত পৌনে ২টার দিকে অভিযুক্ত তোফাজ্জলকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় আনা হয়। এএসআই তোফাজ্জল উপজেলার কঞ্চিবাড়ি পুলিশ তদন্তকেন্দ্রে কর্মরত।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে ছড়ারপাতা গ্রামে জনৈক সৌদি প্রবাসীর বাড়িতে আসেন এএসআই তোফাজ্জল। কিছু সময় পর ওই প্রবাসীর স্ত্রীর সঙ্গে তাকে গোয়ালঘরে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন তারা। এসময় তোফাজ্জলকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। তাদের দাবি, ওই নারীর স্বামীর সঙ্গে তার ভাইয়ের জমি নিয়ে বিরোধ ছিল। এ ব্যাপারে ওই নারী থানায় মামলা করেন। মামলার তদন্তে ওই গৃহবধূর বাড়িতে আসা-যাওয়ার একপর্যায়ে তাদের মধ্যে সখ্যতা গড়ে ওঠে। এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহিল জামান বাংলানিউজকে জানান, অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত তোফাজ্জলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell