রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:২৫
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

গাইবান্ধা টাকার জন্য কৃষককে হত্যার অভিযোগ,আটক ৪

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১২, ২০২২, ৮:৫০ অপরাহ্ণ
  • ২১৩ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।গাইবান্ধার সুন্দরগঞ্জে টাকার জন্য ফজলুল হক (৫০) নামে এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে পরিবারের সদস্যদের বিরুদ্ধে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী, ছেলে-ছেলের বউ ও শ্বশুরকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ জুলাই) সকালে উপজেলার ছাপরহাটি ইউনিয়নের খানপাড়া গ্রামের একটি পুকুর থেকে ফজলুল হকের মরদেহ উদ্ধারসহ ৪ জনকে আটক করা হয়।

স্থানীয়রা জানায়, ফজলুল হকের ছেলে ও পরিবারে সদস্যরা প্রায় টাকার জন্য তাকে মারধর করে আসছিলেন। তাকে খেতে না দেওয়াসহ নানা রকম নির্যাতন করতো। তার পরিবারের সদস্যরাই তাকে মেরে ফেলছে বলে অভিযোগ তাদের।

এলাকাবাসী আরও জানায়, সোমবার (১১ জুলাই) রাতে ফজলুল হকের ছেলে আরিফ মিয়া, পুত্রবধূ নিলুফা বেগম ও স্ত্রী আমেনা বেগম টাকা চায় ফজলুল হকের কাছে। এই টাকা দিতে অস্বীকার করলে রাতেই তাকে মারধর করে মেরে ফেলে তারপর তার মরদেহ পুকুরে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার সকালে ছোট ছেলে তার বাবা ফজলুল হকের মরদেহ পুকুরে দেখতে পেয়ে চিৎকার করলে গ্রামবাসী ছুটে আসে।

ছাপরহাটি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান কনক কুমার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি করছি।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখার মোকাদ্দেম জানান, খবর পেয়ে ফজুলুল হকের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের পরিবারের ৪ জনকে আটক করা হয়েছে।

এরা হলেন, নিহতের স্ত্রী আমেনা বেগম, ছেলে আরিফ, পুত্রবধূ নিলুফা ও আরিফের শ্বশুর আবু হানিফ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell