শনিবার ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:১৫
শিরোনামঃ
বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক

গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ টেলিকমিউনিকেশস কোম্পানি লিমিটেড-বিটিসিএলের গোডাউন থেকে চুরির সময় এলাকাবাসী গাড়ি আটকে দেওয়ার পর সেগুলো ভাঙাড়ির দোকনে বিক্রি করে টাকা ভাগাভাগি করে নেওয়ার অভিযোগ উঠেছে টঙ্গী পূর্ব থানার এক এসআই এবং ওসির বিরুদ্ধে।

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ১৫, ২০২৪, ৮:১৪ পূর্বাহ্ণ
  • ৫৯৪ ০৯ বার দেখা হয়েছে

 

গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ টেলিকমিউনিকেশস কোম্পানি লিমিটেড-বিটিসিএলের গোডাউন থেকে চুরির সময় এলাকাবাসী গাড়ি আটকে দেওয়ার পর সেগুলো ভাঙাড়ির দোকনে বিক্রি করে টাকা ভাগাভাগি করে নেওয়ার অভিযোগ উঠেছে টঙ্গী পূর্ব থানার এক এসআই এবং ওসির বিরুদ্ধে।

গাজীপুর প্রতিনিধি।।

প্রাথমিক তথ্যের ভিত্তিতে এবং বিভাগীয় সিদ্ধান্তে তাদের দুজনকে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) গোয়েন্দা শাখায় (উত্তর বিভাগে) সংযুক্ত করা হয়েছে। গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ দক্ষিণ) আলমগীর হোসেন বলেন, “জিএমপির কমিশনার স্যারের নির্দেশে তার সই করা অফিস আদেশে টঙ্গী পূর্ব থানার ওসি এস এম মামুনুর রশীদকে জিএমপির ডিবিতে (উত্তর বিভাগে) বদলি করা হয়েছে। এসআই আরিফ হোসেনকেও প্রত্যাহার করে সেখানে সংযুক্ত করা হয়েছে, বলেন তিনি। গত ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় টঙ্গীর টিঅ্যান্ডটি বাজার এলাকায় বিটিসিএলের গোডাউনে রাখা মালামাল চুরি করে কাভার্ড ভ্যানে (ঢাকা মেট্টো ন-১৩-৯১৯০) নিয়ে যাচ্ছিল একদল মানুষ। তখন স্থানীয়রা এগিয়ে এলে কাভার্ড ভ্যান রেখে তারা পালিয়ে যায়। টঙ্গী পূর্ব থানার এসআই আরিফ হোসেন ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যানটি জব্দ করেন। আলমগীর হোসেন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ওইসব মালামাল ওসি মামুনের নির্দেশে টিঅ্যান্ডটি এলাকার একটি ভাঙাড়ির দোকানে ৪৬ হাজার টাকায় বিক্রি করে দেন এসআই আরিফ। তিনি বলেন, গত ২৪ সেপ্টেম্বর সাধারণ ডায়েরিতে এসআই আরিফ শুধু কাভার্ড ভ্যান জব্দ দেখিয়ে ৩ অক্টোবর ভ্যানের মালিক আবুল কালাম লিটনের কাছে গাড়িটি হস্তান্তর করেন। চোরাই মালামাল পরিবহন করা হয়েছে জানা সত্ত্বে ওসি গাড়ির মালিক বা চালকের বিরুদ্ধে কোনো আইনগত পদক্ষেপ নেননি; এমন কি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও অবহিত করেননি এসআই বা ওসি। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা তৈরি হওয়ার পর জিএমপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। এসআই আরিফ জিজ্ঞাসাবাদ করলে তিনি ঘটনার সঙ্গে তার ও ওসির সংশ্লিষ্টতার কথা স্বীকার করেন, বলেছেন আলমগীর হোসেন। গাজীপুর জেলা বিটিসিএলের উপ-মহাব্যবস্থাপক মুহাম্মদ নুরুউল্লাহ বলেন, “বিষয়টি স্থানীয়দের মাধ্যমে শুনেছি, আমরাও খোঁজ-খবর নিচ্ছি।”

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell