শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:৫৩
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

 গাজীপুরে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ,স্বামী ও সতিনকে আটক

shahalam
  • প্রকাশিত: জুলাই, ৪, ২০২২, ৮:০৬ অপরাহ্ণ
  • ২৬৮ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।গাজীপুরের টঙ্গীর তিস্তার গেট এলাকায় স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে কবির মিয়া (২৪) নামে এক ব্যক্তির বিরুদ্ধে ।

এ ঘটনায় নিহত নারীর স্বামী ও  তার সতিনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৪ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার সুধী এলাকার বাদশা মিয়ার ছেলে কবির মিয়া ও তার দ্বিতীয় স্ত্রী ফাতেমা আক্তার।  নিহত- মেঘলা আক্তার (২০), আটক কবির মিয়ার স্ত্রী এবং ঢাকার তেজগাঁও নাখালপাড়া এলাকার অপু মিয়ার মেয়ে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, টঙ্গীর তিস্তার গেট এলাকায় কবির মিয়া তার দ্বিতীয় স্ত্রী ফাতেমা আক্তারকে নিয়ে ভাড়া থেকে স্থানীয় পোশাক কারখানায় চাকরি করেন। দুই দিন আগে মেঘলা তার মেয়ে তাবাসসুমকে (৬ মাস) নিয়ে স্বামীর কাছে আসে। রোববার (২ জুলাই) গভীর রাতে কবির হোসেনের সঙ্গে তার প্রথম স্ত্রী মেঘলার ঝগড়া হয়। একপর্যায়ে কবির হোসেন হাতুড়ি দিয়ে মেঘলার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।  এ ঘটনার পর কবির হোসেন থানায় গিয়ে স্ত্রী মেঘলা নেশাগ্রস্ত অবস্থায় রুমের ভেতর অচেতন হয়ে পড়ে আছেন বলে পুলিশকে জানায়।

এদিকে ওই বাসার লোকজন নিহত নারীর সতিন ফাতেমাকে আটক করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার এবং নিহতের স্বামী ও সতিনকে আটক করে।

টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ সজল বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতের স্বামী ও সতিনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell