সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:২৩
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

গাড়ির প্রতি সালমানের ছিল খুব বেশি আগ্রহ:চিত্রনায়িকা শাবনূর

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১৯, ২০২৩, ১০:০১ অপরাহ্ণ
  • ২৩০ ০৯ বার দেখা হয়েছে

গাড়ির প্রতি সালমানের ছিল খুব বেশি আগ্রহ:চিত্রনায়িকা শাবনূর

আজ ১৯ সেপ্টেম্বর, প্রয়াত তারকা সালমান শাহর জন্মবার্ষিকী। অতীত হয়ে যাওয়া সালমান এ প্রজন্মের কাছে সবচেয়ে বেশি চর্চার নাম। সতীর্থকে ভোলেননি তাঁর বন্ধুরাও। তাঁকে স্মরণ করেছেন অভিনেত্রী শাবনূর ও অভিনেতা ডন। এই দিনে তাঁর সহকর্মী চিত্রনায়িকা শাবনূর জানালেন সালমানের ছেলেমানুষির গল্প

সালমান শাহকে কেয়ামত থেকে কেয়ামত ছবির মাধ্যমে প্রথম বড় পর্দায় দেখেন দর্শক। বিপরীতে ছিলেন মৌসুমী। প্রথম ছবিতেই সালমান–মৌসুমী সুপারহিট। কেয়ামত থেকে কেয়ামত-এ মৌসুমীর সঙ্গে জুটি হয়ে পর্দায় আবির্ভাব হলেও দ্বিতীয় সিনেমা তুমি আমার-এ নায়িকা হিসেবে পেয়েছিলেন শাবনূরকে। এরপর তাঁরা দুজন জুটি হয়ে ১৩টি ছবিতে অভিনয় করেন। এ জুটির বেশির ভাগ সিনেমা ব্যবসায়িক সফলতা পাওয়ার পাশাপাশি দর্শকনন্দিতও হয়েছে।

No description available.

একটি চলচ্চিত্রের অভিনয়ে সালমান শাহ ও শাবনূর ছবি

সেই শাবনূর বলেন, ‘সালমানের মধ্যে ছেলেমানুষি ব্যাপার বেশি কাজ করত। জনপ্রিয় নায়ক হলেও সে ছিল খুবই খোলা মনের একজন মানুষ।’ তিনি আরও বলেন, ‘কখনোই তাকে স্থির থাকতে দেখিনি। খুব প্রাণচঞ্চল একজন মানুষ ছিল। ওর মধ্যে ছেলেমানুষি কাজ করত বেশি। মানুষ হিসেবে খুব শৌখিনও ছিল। টাকাপয়সা নিয়ে খুবই উদাসীন ছিল। সেভাবে ভাবত না। যা আয় করত, তা-ই খরচ করে ফেলত বলা যায়।

গাড়ির প্রতি সালমানের ছিল খুব বেশি আগ্রহ। বাজারে নতুন গাড়ি এলেই তার কিনতে হবে। সালমান গাড়ি চালাতেও খুব ভালোবাসত। শুটিং শেষে প্রায়ই সামিরা, আমার মাসহ গাড়িতে ঘুরতে বের হতাম।’

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell